• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

মেয়র সাইফুল ও পিন্টুকে জেলা বিএনপির সংবর্ধনা

প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০২২ ৯:৩৫
আপডেট: বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০২২ ৯:৩৫

96000256 7

মেয়র সাইফুল ও পিন্টুকে জেলা বিএনপির সংবর্ধনা

সদ্য কারামুক্ত গাবতলী পৌরসভার মেয়র সাইফুল ইসলাম ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহিম পিন্টুকে সংবর্ধনা প্রদান করেছে বগুড়া জেলা বিএনপি।

আজ বৃহস্পতিবার বিকালে নবাববাড়ি সড়কস্থ দলীয় কার্যালয়ে বগুড়া জেলা বিএনপির আহবায়ক রেজাউল করিম বাদশা সংবর্ধনা প্রদান করেন।

এতে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু, সিনিয়র যুগ্ন আহবায়ক এডভোকেট এ কে এম সাইফুল ইসলাম, ফজলুল বারী তালুকদার বেলাল, বিএনপি নেতা এম আর ইসলাম স্বাধীন, আলী আজগর তালুকদার হেনা, লাভলী রহমান, মাহবুবর রহমান বকুল, আহসানুল তৈয়ব জাকির, এডভোকেট হামিদুল হক চৌধুরী হিরু, খাইরুল বাশার, তৌহিদুল আলম মামুন, আব্দুল মুহিত তালুকদার, মাফতুন আহমেদ খান রুবেল, বাবলু, মোরশেদ মিল্টন, এনামুল কাদির এনাম, শেখ তাহাউদ্দিন নাহিন, শহিন উন নবী সালাম, সাইদুজ্জামান শাকিল, জিয়া পরিষদ বগুড়া জেলা কমিটির সভাপতি ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল, জেলা শ্রমিকদলের সভাপতি আব্দুল ওয়াদুদ, জেলা যুবদলের আহ্বায়ক খাদেমুল ইসলাম খাদেম, জেলা স্বেচ্ছাসেবকদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সরকার মুকুল, জেলা ছাত্রদলের সভাপতি আবু হাসান। উল্লেখ্য গত ২৯ মে বিক্ষোভ মিছিলের ডাক দেয় গাবতলী উপজেলা আওয়ামী লীগ। তাদের ওই কর্মসূচিকে ঘিরে সংঘর্ষ বাধে। সংঘর্ষের ঘটনায় ও বিষ্ফোরক আইনে গাবতলী থানা পুলিশ বাদী হয়ে পৃথক দুটি মামলা দায়ের করেন। হাইকোর্ট থেকে ৬ সপ্তাহের জামিন শেষে ১৯ জুলাই জেলা জজ আদালতে জামিন নিতে আসলে আদালত শুনানী শেষে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করে। ২৮দিন করাভোগের পার ১৬ আগস্ট হাইকোর্ট থেকে জামিন মুক্ত হন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com