• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

সিলেটে জামায়াতসহ ৮ দলের বিভাগীয় মহাসমাবেশ ৬ ডিসেম্বর

প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫ ২:৩৭
আপডেট: বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫ ২:৩৭

সিলেটে জামায়াতসহ ৮ দলের বিভাগীয় মহাসমাবেশ ৬ ডিসেম্বর

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামায়াতসহ আট দল আগামী ৬ ডিসেম্বর সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে বিভাগীয় মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় নগরীর কুদরত উল্লাহ মার্কেটে সিলেট মহানগর জামায়াত কার্যালয়ে এ ঘোষণা দেওয়া হয়।

ঘোষণার আগে সিলেট জেলা ও মহানগর আট দলের যৌথসভায় কেন্দ্রীয় নির্দেশনার আলোকে ১৩ সদস্যের লিয়াজো কমিটি গঠন করা হয়। এতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সিলেট মহানগর জামায়াতের আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম। কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন জামায়াত, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, খেলাফত আন্দোলন, জাগপা ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির শীর্ষস্থানীয় নেতারা।

সভা শেষে অনুষ্ঠিত যৌথ প্রেস ব্রিফিংয়ে জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থান-পরবর্তী বৈষম্যহীন মানবিক বাংলাদেশ গঠনের লক্ষ্য নিয়ে পাঁচ দফা দাবিতে আট দল যুগপৎ কর্মসূচি পালন করছে। এর অংশ হিসেবে দেশের সাতটি বিভাগীয় শহরে মহাসমাবেশ আয়োজন করা হচ্ছে। সরকার ইতোমধ্যে জুলাই সনদের আইনি ভিত্তি দিয়েছে। তবে চূড়ান্ত আইনি ভিত্তি গণভোট নির্বাচনের আগে দেওয়ার দাবি রয়েছে আমাদের। এছাড়া জুলাই হত্যাকাণ্ডে অন্যান্য অপরাধীদের বিচার, জাতীয় পার্টিসহ স্বৈরাচারের দোসর হিসেবে অন্য দলগুলোকে নিষিদ্ধ করা এবং নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির দাবিও এখনো পূরণ হয়নি। আট দলের যুগপৎ কর্মসূচি অব্যাহত থাকবে। ৬ ডিসেম্বরের সমাবেশের মাধ্যমে সিলেটে আট দলের সব কর্মসূচি বাস্তবায়ন করা হবে।’

জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেটের আট দলীয় লিয়াজো কমিটির সমন্বয়ক মুহাম্মদ ফখরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত যৌথ প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন- জামায়াতের সিলেট অঞ্চল টিম সদস্য হাফিজ আব্দুল হাই হারুন, সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান, মহানগর নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুল, জেলা সেক্রেটারি জয়নাল আবেদীন, মহানগর সহকারী সেক্রেটারি জাহেদুর রহমান চৌধুরী, ইসলামী আন্দোলন বাংলাদেশের সিলেট মহানগর সভাপতি ডা. রিয়াজুল ইসলাম, জেলা সেক্রেটারি মো. ইমাদ উদ্দিন, জেলা সভাপতি মাওলানা সাঈদ আহমদ, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য আরিফুল ইসলাম শামীম, বাংলাদেশ খেলাফত মজলিসের সিলেট মহানগর সভাপতি আলহাজ্ব মাওলানা এমরান আলম ও সাধারণ সম্পাদক আব্দুল গাফফার, সিলেট জেলা সভাপতি মাওলানা মো. ইকবাল হোসাইন ও জেলা সেক্রেটারি ফখরুল ইসলাম, মহানগর সহ-সভাপতি মুহিবুর রহমান, খেলাফত মজলিস সিলেট মহানগর সভাপতি মাওলানা তাজুল ইসলাম হাসান, সহ-সভাপতি শামসুদ্দিন মো. ইলিয়াস, আব্দুল হান্নান তাপাদার, জেলা সভাপতি মাওলানা নেহাল আহমদ ও সাধারণ সম্পাদক দিলওয়ার হোসাইন, জেলা সহ-সভাপতি মাওলানা মুখলিছুর রহমান, নেজামে ইসলাম পার্টির সিলেট মহানগর সভাপতি মাওলানা মুজাম্মিল হক তালুকদার, সাধারণ সম্পাদক মাওলানা জুবায়ের আহমদ খান, সহ-সেক্রেটারি মো. ফখরুজ্জামান, বাংলাদেশ খেলাফত আন্দোলন সিলেট জেলা ও মহানগর সভাপতি মাওলানা শায়খ নাসির উদ্দিন, জাগপার সিলেট মহানগর সভাপতি শাহজাহান আহমদ লিটন, সিনিয়র সহ-সভাপতি শাহজাহান আহমদ সাজু, সাধারণ সম্পাদক ইমাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির মহানগর সভাপতি কবির আহমদ প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com