• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সিলেটের খবর

সুনামগঞ্জে ফেইসবুকে ঘোষণা দিয়ে যুবকের আ’ত্মহত্যা

প্রকাশ: শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২ ১:০১
আপডেট: শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২ ১:০১

সুনামগঞ্জে ফেইসবুকে ঘোষণা দিয়ে যুবকের আ’ত্মহত্যা

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় সুদের টাকা দিয়েও হয়রানী ও প্রতারণার শিকার হয়ে ফয়সাল আহমেদ সৌরভ (৩৫) নামে এক যুবক আত্মহত্যা করেছে।

তবে পরিবারের অভিযোগ সুদের টাকা না দেয়ায় হত্যাকাণ্ড এটি। ফয়সাল উপজেলার বালিজুরী ইউনিয়নের পাতারী গ্রামের বাসিন্দা আজিজুর রহমান মকদছের ছেলে।

এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বৃহস্পতিবার রাতে বালিজুরী ইউনিয়নের লোহাছুড়া এলাকায় ঘটনাটি ঘটেছে। বৃহস্পতিবার রাত নটার দিকে ফয়সাল আহমেদ সৌরভ নিজের ফেইসবুক আইডি থেকে সুধের ব্যবসায়ীদের নাম উল্লেখ করে তিনি

লিখেছেন,,,,,,আমি গলায় দরি দিমাল তোই রফিকের লাগি তোই আমারে কাবু করিয়া লাষ বানাই লি,তোই ভাল থাক বেইমান, সফিকের কাছ থেকে এক লক্ষ টাকা আনছিলাম সুদে, তিন লক্ষ টাকা সুদ দিয়েও সারে তিন লক্ষ এখনও পায়,

এই রফিক আর সফিকের লাগি আত্মহত্যা করলাম,ভাল থাক আমার পরিবার মা ফাইজা আমায় ক্ষমা করো মা বাবা, ভাই বোন তোমারা ক্ষমা করিয় বউ তোমাকে কিছু বলার নাই….? ইতি এক কাপুরুষ!!!

এই লেখা টি পরিবারের সদস্যদের চোখে পড়া মাত্রই খোঁজাখোঁজি শুরু করে। এক প্রর্যায়ে বাড়ি থেকে আধ কিলোমিটার দুরে রক্তি নদী পাশে লোহাছুড়া গ্রামে গলায় রশি দিয়ে গাছে রশিতে ঝুলন্ত অবস্থায় পরিবারের লোকজন থাকে গুরুত্ব আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার পাশ্ববর্তী বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসগন তাকে রাত সাড়ে ১০টায় মৃত ঘোষণা করে।

পরিবারের অভিযোগ আনোয়ারপুরের সুদ ব্যসবসায়ী রফিক আর সফিকের কাছ থেকে সুদে টাকা এনেছিল সৌরভ সেই টাকা দিয়ে দিয়েছে এর পরও টাকা দেয়নি বলে সৌরভ কে মানুষিক ভাবে চাপ দিতে থাকা রফিক আর সফিক। রাতে টাকা চাইলে না দেয়ার পিটিয়ে মেরে ফেলেছে। তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তদন্ত সোহেল রানা জানান এক যুবক আত্মহত্যা করেছে লোক মুখে শুনেছি। এই বিষয়ে খোঁজ খবর নিচ্ছি।