• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সিলেটের খবর

সিলেটের ৬টি আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত করব ইনশাআল্লাহ : কাইয়ুম চৌধুরী

প্রকাশ: শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫ ১২:৫০
আপডেট: শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫ ১২:৫০

965856985

সিলেটের ৬টি আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত করব ইনশাআল্লাহ : কাইয়ুম চৌধুরী

প্রেস বিজ্ঞপ্তি
ছবি: সংগৃহীত
সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, “আমরা কথা দিয়েছিলাম- ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারকে বিদায় করব। আজ জনগণকে সঙ্গে নিয়ে রাজপথের ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে সেই ফ্যাসিস্ট শাসনের ইতি টানতে সক্ষম হয়েছি।”

তিনি বলেন, বন্যা, খরা, করোনা মহামারিসহ যে কোনো জাতীয় দুর্যোগে বিএনপি অতীতের মতো সবসময় জনগণের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করতে সিলেটের ৬ টি আসনে তৃণমূলের ঘরে ঘরে গিয়ে কাজ করার সংকল্প ব্যক্ত করে তিনি আরও বলেন, “একজন সাধারণ কর্মী অথবা জেলা বিএনপির সভাপতি হিসেবে- যেকোনো পরিচয়েই আমি মাঠে থাকব। দেশনেতা তারেক রহমান যে রূপরেখা জাতির সামনে তুলে ধরেছেন, তা বাস্তবায়নে নিজেকে সম্পূর্ণভাবে নিয়োজিত রাখব।”

তিনি দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “অতীতের মতো আগামীতেও দলীয় কর্মসূচিতে আপনাদের সক্রিয় ভূমিকা অপরিহার্য। জনগণের আশা–আকাঙ্ক্ষা পূরণে আমাদের ঐক্যই সবচেয়ে বড় শক্তি।”

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় ফেঞ্চুগঞ্জের নুরপুরে উপজেলা বিএনপি এবং অঙ্গ–সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

সভায় সভাপতিত্ব করেন ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ওহিদুজ্জামান ছুফি চৌধুরী। উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি এনায়েত হোসেন রুয়েল, ছাদিকুর রহমান টিপু, মো. সাহাদ মিয়া মেম্বার, যুগ্ম সম্পাদক জহিরুল ইসলাম তানিম, রুহুল আমিন, সহ–সাংগঠনিক সম্পাদক রাশেদুল হাসান চৌধুরী, প্রচার সম্পাদক দিনার আহমদ শাহ, ছাত্রবিষয়ক সম্পাদক মো. শাহিন আহমদ, সমবায় বিষয়ক সম্পাদক জয়ফুর রহমান পারভেজ এবং সদস্য মেহেদি হাসান রফিসহ বিএনপি ও অঙ্গ–সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com