• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

একাধিক মহল নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত: ফারুক

প্রকাশ: শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫ ৭:০০
আপডেট: শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫ ৭:০০

একাধিক মহল নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত: ফারুক

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনকে ঘিরে একাধিক মহল ভোট বানচালের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক।

শুক্রবার (২৮ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের সামনে জেটেবের উদ্যোগে আয়োজিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ তোলেন।

জয়নুল আবদিন ফারুক বলেন, দেশের গণতন্ত্র ও সাংবিধানিক ব্যবস্থা অতীতে যেসব শক্তি ক্ষতিগ্রস্ত করেছিল, সেই একই শক্তি এখন নানা উপায়ে আসন্ন নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে। তার দাবি, জাতীয়তাবাদী শক্তি প্রতিবারই সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে এসব ষড়যন্ত্র মোকাবিলার চেষ্টা করেছে; আর সে কারণেই বিভিন্ন মহল নতুন পরিকল্পনা নিয়ে নির্বাচনকে বাধাগ্রস্ত করার উদ্যোগ নিচ্ছে।

সমাবেশে টেক্সটাইল সেক্টরে অরাজকতা সৃষ্টির প্রচেষ্টার কথাও উল্লেখ করেন তিনি। তার অভিযোগ, আন্দোলনের অজুহাতে আওয়ামী লীগ ও সহযোগী মহল এই সেক্টরে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে। তিনি আরও বলেন, “হাসিনা সরকারের বিদায়ের পরেও কিছু সংখ্যক অন্তর্বর্তীকালীন সরকারের পেতাত্তারা দেশের বিভিন্ন এলাকায় সক্রিয় রয়েছে এবং টেক্সটাইল শিল্প ধ্বংসে ষড়যন্ত্র করছে।”

সাবেক এই চিফ হুইপ বলেন, বিএনপির ঘোষিত ৩১ দফা ও দলীয় কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের মাধ্যমে নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হলে সব ধরনের ষড়যন্ত্র প্রতিহত করা সম্ভব। নেতাকর্মীদের প্রতি তিনি ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, “আগামী নির্বাচন অবাধ ও সুষ্ঠু হলে ইনশাল্লাহ দেশের মানুষ বিএনপিকেই ভোট দেবে।”

সমাবেশে তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চান।

সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ফখরুল ইসলাম। বক্তব্য দেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেনসহ আরও অনেকে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com