• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

সাংবাদিকদের ঐক্যবদ্ধে সত্যিকারের দেশ গড়া সম্ভব : গোলাম পরওয়ার

প্রকাশ: শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫ ৭:৩৪
আপডেট: শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫ ৭:৩৪

সাংবাদিকদের ঐক্যবদ্ধে সত্যিকারের দেশ গড়া সম্ভব : গোলাম পরওয়ার

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
সাংবাদিকরা ঐক্যবদ্ধ থাকলে সত্যিকারের দেশ গড়ে তোলা সম্ভব বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

শুক্রবার (২৮ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের দ্বিবার্ষিক কাউন্সিল ২০২৫-এর উদ্বোধন অধিবেশনে এ কথা বলেন তিনি।

জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, সাংবাদিকদের দুর্দিনে তাদের নিজেদেরই ঐক্য গড়ে তুলতে হবে। রাজনীতির জায়গায় রাজনীতি থাকুক; কিন্তু সাংবাদিকরা ঐক্যবদ্ধ থাকলে সত্যিকারের দেশ গড়ে তোলা সম্ভব।

গোলাম পরওয়ার বলেন, ভিন্নমতকে দমনের মানসিকতা দূর করতে রাজনৈতিক দলগুলোকে প্রতিশ্রুতিবদ্ধ হওয়া প্রয়োজন।

তিনি আরও বলেছেন, রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে ভিন্নমতকে দমনের যে মানসিকতা সেটা দূর করতে সব রাজনৈতিক দলকে প্রতিশ্রুতিবদ্ধ হওয়া প্রয়োজন।

এ সময় তিনি স্বার্থ ত্যাগ করে জাতির কল্যাণে নতুন দেশ বিনির্মাণে জাতীয় ঐক্য নির্মাণের কথাও বলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com