• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল ও আমির খসরু

প্রকাশ: শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫ ১০:৪৭
আপডেট: শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫ ১০:৪৭

খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল ও আমির খসরু

ছবি: সংগৃহীত
জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে হাসপাতাল গেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটি সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

শুক্রবার (২৮ নভেম্বর) বিকাল ৪টা ৩০ মিনিটে তারা রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, মহাসচিব খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন। তার চিকিৎসা মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে সিসিইউতে চলছে।

তিনি আরও অনুরোধ করেছেন, দায়িত্বশীল কারও বক্তব্য ছাড়া চেয়ারপারসনের স্বাস্থ্যগত কোনো সংবাদ প্রকাশ করা হবে না।