• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

লন্ডনে বসে বাংলাদেশ পরিচালনা করতে চাইলে সেটা পারবে না: ঢাকসু ভিপি

প্রকাশ: শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫ ৫:১৪
আপডেট: শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫ ৫:১৪

লন্ডনে বসে বাংলাদেশ পরিচালনা করতে চাইলে সেটা পারবে না: ঢাকসু ভিপি

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত

লন্ডনে বসে কেউ বাংলাদেশ পরিচালনা করতে চাইলে সেটা পারবে না বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম।

তিনি বলেন, ‘অতীতে ভারত আমাদের অনেক জুলুম-নির্যাতন করেছে। ফ্যাসিস্টরা দিল্লর দালালি প্রশ্রয় দিয়েছিল। এই স্বাধীন বাংলাদেশে আর দিল্লির দালালি চলবে না। ভারতের প্রেসক্রিপশনে আর বাংলাদেশ চলবে না। বাংলাদেশ চলবে দেশের মানুষের প্রত্যাশার ও শহিদদের আকাঙ্ক্ষার আলোকে। বাংলাদেশে দিল্লির রাজত্ব চলবে না। একইসঙ্গে কেউ লন্ডন বসে বাংলাদেশ পরিচালনা করতে চাইলে সেটাও আর পারবে না। লন্ডন থেকে কেউ প্রেসক্রিপশন দিয়েও বাংলাদেশ পরিচালনা করতে পারবে না।’

শনিবার (২৯ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় কোম্পানীগঞ্জ থানা সদর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা জামায়াতের আয়োজনে ছাত্র ও যুব সমাবেশ বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন ঢাকসুর ভিপি।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-৪ আসনের জামায়াত সমর্থিত প্রার্থী সিলেট জেলা জামায়াতের সেক্রেটারি জয়নাল আবেদীন।

ভিপি সাদিক কায়েম তার বক্তব্যের শুরুতে বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সবাইকে নিয়ে মুনাজাত করেন।

তিনি বলেন, বিগত সময়ে আইনশৃঙ্খলা বাহিনীকে একটি দলের লাঠিয়াল হিসেবে ব্যবহার করা হয়েছে। এই নতুন বাংলাদেশে ফ্যাসিবাদি কাঠামো আর চলবে না। নতুন বাংলাদেশে জনগণের হাতে ক্ষমতা থাকবে, জনগণই সিদ্ধান্ত নেবে। জনগণের সিদ্ধান্তের মাধ্যমেই আগামীর বাংলাদেশ পরিচালিত হবে। কেউ যদি জনগণের অধিকার হরণ করতে চায়, তাহলে তার পরিণতিও শেখ হাসিনার চেয়ে খারাপ হবে।

সাদিক কায়েম বলেন, জুলাই বিপ্লবের মাধ্যমে একটি প্রজন্ম তৈরি হয়েছে, সেই প্রজন্ম ইনসাফের পক্ষে থাকবে বলে তারা সিদ্ধান্ত নিয়েছে। তরুণদের আকাঙ্ক্ষা-প্রত্যাশার আলোকে নতুন বাংলাদেশ বিনির্মাণ হবে। ইতোমধ্যে দেশের তরুণরা ইনসাফের পক্ষে অবস্থান নিয়েছে। ঢাকসু, রাকসু, জাকসু ও চাকসুতে ইনসাফের প্রতিনিধিরা বিজয়ী হয়েছে। আসন্ন নির্বাচনে ইনসাফের প্রতিনিধিরা দেশের প্রতিটি আসনে জনগণের ভূমিধস ম্যান্ডেড পেয়ে বিজয়ী হয়ে ইনসাফ কায়েম করবে। জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দেবে।

সীমান্তে হত্যা নিয়ে সাদিক কায়েম বলেন, আর সীমান্তে হত্যা চলবে না। সীমান্তে যদি একটি লাশ পড়ে তাহলে ১৮ কোটি জনগণ একসঙ্গে প্রতিবাদ-প্রতিরোধে নামবে। বিগত সময়ের প্রতিটি সীমান্ত হত্যার বিচার হবে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com