• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

আন্দোলনের জোয়ার শুরু, নেতাকর্মীদের সাহস দেখতে পাচ্ছি : খসরু

প্রকাশ: শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২ ৭:৪০
আপডেট: শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২ ৭:৪০

আন্দোলনের জোয়ার শুরু, নেতাকর্মীদের সাহস দেখতে পাচ্ছি : খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘আন্দোলনের জোয়ার শুরু হয়েছে। নেতাকর্মীদের সাহস দেখতে পাচ্ছি। সমর্থকরাও রাস্তায় নেমে আসছে।’

তিনি বলেন, ‘দেশে ও বিদেশে একটি কথা উঠে আসছে, শেখ হাসিনা আর কতদিন থাকবে? আওয়ামী লীগ এ বিষয়ে অত্যন্ত সজাগ। তাদের নেত্রী শেখ হাসিনা, সাধারণ সম্পাদক কাদের সাহেবের কথায় বুঝতে পারছেন, তাদের মধ্যে একটা বড় ধরনের হতাশা কাজ করছে। তারা তর্জন-গর্জন শুরু করেছেন। যখন গর্জন বাড়তে থাকবে, দুর্বলতা তত বেশি বাড়ছে।

শুক্রবার (১৯ আগস্ট) দুপুরে বিএনপির চট্টগ্রাম বিভাগীয় প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চট্টগ্রাম মহানগরীর কাজীর দেউরি নাসিমন ভবনের দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে আগামী ২২ আগস্ট থেকে চট্টগ্রামসহ সারাদেশে বিএনপির ধারাবাহিক আন্দোলন কর্মসূচি সফল করার আহ্বান জানানো হয়।

তিনি বলেন, ‘বেশি কথা বললেই আন্দোলন এগিয়ে যাবে না। বক্তব্য দিয়ে শেখ হাসিনাকে সরানো যাবে না। পরিকল্পিত আন্দোলনে সরকারের পতন হবে। আমাদের কর্মসূচির মূল উদ্দেশ্য সুশৃঙ্খল ও জনসম্পৃক্ততা। এ সরকারের পতন ঘটাতে হলে জনসম্পৃক্ততাকে কাজে লাগাতে হবে।’

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘যদি দুই হাজার লোকও প্রাণও দিই, তবুও শেখ হাসিনার পতন ঘটানো সম্ভব না। এ জন্য লাখ লাখ লোক নিয়ে আন্দোলনে নামতে হবে। মানুষ যখন রাস্তায় নেমে যাবে, তখন শেখ হাসিনার আশপাশের লোকজনও আন্দোলনের দিকে ধাবিত হবে।’

বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মো. নাছির উদ্দিন বলেন, চট্টগ্রাম মহানগরে এক ঘণ্টার ডাকে পুরো নগর অচল করার মতো নেতাকর্মীরা আছেন। কোনো জেলায় যদি আন্দোলনের নেতা প্রয়োজন হয়, তাহলে চট্টগ্রাম নগর থেকে নিয়ে যান।’

সভায় সভাপতিত্ব করেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও চট্টগ্রাম বিভাগীয় মনিটরিং টিমের প্রধান মোহাম্মদ শাহজাহান। সঞ্চালনা করেন চট্টগ্রাম বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও বিভাগীয় সমন্বয়কারী মাহবুবের রহমান শামীম।

অন্যদের মধ্যে সভায় বক্তৃতা করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, জয়নাল আবদীন ফারুক, ড. মামুন আহমেদ, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন, কেন্দ্রীয় বিএনপির শ্রম সম্পাদক এ এম নাজিম উদ্দিন, উপজাতিবিষয়ক সম্পাদক ম্যা মা চিং, মৎস্যজীবীবিষয়ক সম্পাদক লুৎফর রহমান কাজল, সহ-সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন মজুমদার, ভিপি হারুনুর রশিদ, গ্রাম সরকারবিষয়ক সম্পাদক বেলাল আহমেদ, সহ-আইন সম্পাদক জাকির হোসেন, সহ-ধর্মবিষয়ক সম্পাদক দীপেন দেওয়ান, সাবেক মন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরী, মনি স্বপন দেওয়ান, কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্যসচিব আবুল হাশেম বক্কর, খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি আব্দুল ওয়াদুদ ভূইয়া, চট্টগ্রাম দক্ষিণ জেলার আহ্বায়ক আবু সুফিয়ান প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com