• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল: ডা. জাহিদ

প্রকাশ: শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫ ১১:৩৪
আপডেট: শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫ ১১:৩৪

খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল: ডা. জাহিদ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য পরিস্থিতি স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, গত তিন দিন ধরে তার চিকিৎসা চলছে এবং তিনি সেই চিকিৎসা নিতে পারছেন, যা ভালো লক্ষণ।

শনিবার (২৯ নভেম্বর) রাত ৯টার দিকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ডা. জাহিদ বলেন, চিকিৎসা করা চিকিৎসকদের দায়িত্ব, সুস্থ করা আল্লাহর হাতে। তাই সবাই আল্লাহর কাছে তার জন্য দোয়া করবেন।

বিদেশে নেওয়ার বিষয়ে তিনি জানান, ইংল্যান্ড, সৌদি আরব, চীন, সিঙ্গাপুর ও যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের চিকিৎসকদের পরামর্শে তার চিকিৎসা চলছে। বর্তমানে বিদেশে নেওয়া সম্ভব নয়। তিনি আরও বলেন, হাসপাতালে খালেদা জিয়ার সঙ্গে তিন শতাধিক রোগী ভর্তি আছেন, তাই ভিড় এড়িয়ে প্রত্যেকে নিজ অবস্থান থেকে দোয়া করবেন।

ডা. জাহিদ উল্লেখ করেন, ২৭ নভেম্বর থেকে খালেদা জিয়াকে সিসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার ছেলে তারেক রহমান, সহধর্মিণী জোবায়দা রহমান ও পরিবারের অন্যান্য সদস্য চিকিৎসার প্রতি নজর রাখছেন।