• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের অনুপ্রেরণা: ফারুক রহমান

প্রকাশ: রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫ ৫:০৪
আপডেট: রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫ ৫:০৪

দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের অনুপ্রেরণা: ফারুক রহমান

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান ও ১২ দলীয় জোটের শীর্ষ নেতা লায়ন মো. ফারুক রহমান বলেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের অনুপ্রেরণা। তিনি আজ হয়ে উঠেছেন জনতার নেত্রী। তার কথা আজ জনগণের কথা, জনতার স্লোগান তিনিই ধারণ করেছেন। আল্লাহ তা’আলা যেন তাকে সুস্থতা দান করেন এবং জনগণের মাঝে ফিরিয়ে দেন। আমিন।

রবিবার (৩০ নভেম্বর) জামান টাওয়ার, কালভার্ট রোড, পুরানা পল্টন, ঢাকা; নিজস্ব কার্যালয়ে ন্যাশনাল লেবার পার্টি ঢাকা মহানগর কর্তৃক আয়োজিত তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, স্বাধীনতার ঘোষক, আধুনিক বাংলাদেশের রূপকার, বহু দলীয় গণতন্ত্রের প্রবক্তা, বাংলাদেশি জাতীয়তাবাদের স্থপতি, তৃতীয় বিশ্ব ও ইসলামী বিশ্বের মহান নেতা, জননন্দিত রাষ্ট্রনায়ক, বাংলার রাখাল রাজা খ্যাত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিণী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আগামীর রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের মাতা, বাংলাদেশের গণতন্ত্র, মানবাধিকার ও মানুষের ভোটাধিকারের প্রতীক, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, আপসহীন নেত্রী, গণতন্ত্রের মা, স্বনির্ভর বাংলাদেশের রূপকার, ইতিহাসের পাতায় স্বেচ্ছায় কারাবরণকারী বেগম খালেদা জিয়া তার অক্লান্ত পরিশ্রম, তীক্ষ্ণ ধীশক্তি এবং সৃজনমুখী সাংগঠনিক দক্ষতার মাধ্যমে বাংলাদেশের রাজনীতির ক্ষেত্রে যে উচ্ছ্বাস গড়ে তুলেছেন, তা তার নিজের অর্জন। যেকোনো জনসভায় তার কথা শোনার জন্য যে হাজার হাজার লোকের সমাগম হয়, তা তার আন্তরিক উষ্ণতার প্রভাব। রাজপথ থেকে নিয়মনির্ভর আন্দোলনের পথ অতিক্রম করে তিনি পৌঁছে গেছেন জনতার মনের দুয়ার পর্যন্ত। তার ঘোষণায় নেই কোনো প্রতিহিংসার অশুভ সংকেত। রাজনীতিতে তিনি রূপান্তরিত করতে চেয়েছেন জনকল্যাণমুখী আদর্শবাদী এক পরিশীলিত সামাজিক কর্মকাণ্ডে। এসব কারণেই বেগম খালেদা জিয়া আজ হয়ে উঠেছেন জনতার নেত্রী। তার কথা আজ জনগণের কথা, জনতার স্লোগান তিনিই ধারণ করেছেন। আল্লাহ তা’আলা যেন তাকে সুস্থতা দান করেন এবং জনগণের মাঝে ফিরিয়ে দেন। আমিন।

আলোচনা ও দোয়া মাহফিলে ঢাকা মহানগর ন্যাশনাল লেবার পার্টির সভাপতি মাইদুল ইসলাম আসাদের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে. এম. রকিবুল ইসলাম রিপন, ন্যাশনাল লেবার পার্টির দলীয় মুখপাত্র মো. শরিফুল ইসলাম, ন্যাশনাল লেবার পার্টির কেন্দ্রীয় অর্থ সম্পাদক মো. হাবিবুর রহমান, আন্তর্জাতিক সম্পাদক আব্দুর রাজ্জাক রানা, ন্যাশনাল লেবার পার্টির কেন্দ্রীয় সদস্য মো. আনিসুর রহমান।

উপস্থিত ছিলেন ন্যাশনাল লেবার পার্টির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক জুয়েল রানা, কেন্দ্রীয় সদস্য মনিরুল ইসলাম খোকন, মো. আখতারুজ্জামান।

দোয়া মাহফিলে ন্যাশনাল লেবার পার্টির দলীয় মুখপাত্র শরিফুল ইসলাম বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আগামী দিনের রাষ্ট্রনায়ক ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং দেশের শান্তি–শৃঙ্খলার জন্য বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com