• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সিলেটের খবর

আন্দোলন সংগ্রামে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : কাইয়ুম চৌধুরী

প্রকাশ: শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২ ৮:০৬
আপডেট: শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২ ৮:০৬

আন্দোলন সংগ্রামে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : কাইয়ুম চৌধুরী

সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, তেল, গ্যাস, বিদ্যুৎ খাতে আওয়ামীলীগের ব্যাপক লুটপাটের কারণে দেশ আজ গভীর সংকটে। দ্রব্যমূল্যের কারণে দেশের মানুষ আজ দিশেহারা। আওয়ামী লীগের দুঃশাসনের ফলে দেশে চলমান অস্থিতিশীলতার ফলে আগামী ২২ আগস্ট থেকে বিএনপির লাগাতার কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচি সফল করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

শুক্রবার বিকেলে দক্ষিণ সুরমার স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে সিলেট জেলা বিএনপির সাথে দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির নেতৃবৃন্দের মতবিনিময় কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সভাপতি হাজী মো. শাহাব উদ্দিনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক কোহিনুর আহমদের সঞ্চালনায় সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী।

প্রধান বক্তার বক্তব্যে এমরান আহমদ চৌধুরী বলেন, দেশের পরিস্থিতি দিন দিন ভয়াবহ হচ্ছে। মানুষ প্রতিবাদ করতে রাস্তায় নামতে শুরু করেছে। আধার যত গভীর হয় ভোর তত নিকটবর্তী। আওয়ামী লীগের দিন শেষ হয়ে যাচ্ছে। সময় আর বেশী বাকি নেই। নিরবিচ্ছিন্ন আন্দোলনের মাধ্যমে এই স্বৈরাচারী সরকারের পতন হবে ইনশাআল্লাহ।

এসময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন- জেলা কৃষকদলের সদস্য সচিব তাজরুল ইসলাম তাজুল, জেলা বিএনপির নেতা মুজিবুর রহমান, রফিকুল ইসলাম শাহপরান, বিএনপি আব্দুল লতিফ খান, বদরুল ইসলাম জয়দু, হাজী আসাদ, এম শহিদ পংকি, লোকমান আহমদ, বজলুর রহমান ফয়েজ, আশরাফুল ইসলাম বাহার, মকসুদ আহমদ, মনিরুল ইসলাম তুরন, অলিউর রহমান ওলি, আতাউর রহমান আতা, সুহেল ইবনে রাজা, মকসুদুল করিম নুহেল, সোনাহর আলী সুহেল, বখতিয়ার আহমদ ইমরান, হাজী পাবেল, আম-মামুন, রায়হানুল হক, শামসুর রহমান শামীম, লতফুর রহমান, শামসুর রহমান সুজা, আমিনুর রহমান সাজু, আল আমিন প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com