• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

তারেক রহমান ফিরতে চাইলে সরকার ১ দিনের মধ্যে ট্রাভেল পাস দেবে: পররাষ্ট্র উপদেষ্টা

প্রকাশ: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫ ১২:১৪
আপডেট: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫ ১২:১৪

তারেক রহমান ফিরতে চাইলে সরকার ১ দিনের মধ্যে ট্রাভেল পাস দেবে: পররাষ্ট্র উপদেষ্টা

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে আসতে চাইলে অন্তর্বর্তী সরকার একদিনের মধ্যে ট্রাভেল পাস ইস্যু করবে।

রবিবার (৩০ নভেম্বর) বিকেলে প্রেস ক্লাবে ডিপ্লোমেটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত ‘বাংলাদেশের পররাষ্ট্রনীতি: পরিবর্তনশীল বিশ্বে একটি প্রাসঙ্গিক ভূমিকা নির্ধারণ’ শীর্ষক সেশনে তিনি এ কথা বলেন।

তৌহিদ হোসেন বলেন, ‘পররাষ্ট্র উপদেষ্টা বলেন, তারেক রহমান দেশে আসতে চাইলে কোনো বিধিনিষেধ নেই, একদিনে ট্রাভেল পাস দেওয়া সম্ভব। আর খালেদা জিয়া অসুস্থতার জন্য বিদেশে যেতে চাইলে যা সহযোগিতা দরকার, অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে সেই সহযোগিতা করা হবে।’

এ সময় ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে তিনি বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানে বাংলাদেশে যে পরিবর্তন হয়েছে, প্রতিবেশী দেশ ভারতের তার সঙ্গে মানিয়ে নিতে সময় লাগছে। আশা করছি, দুই দেশের মধ্যে ওয়ার্কিং রিলেশন দ্রুত স্বাভাবিক হবে।’