• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

খালেদা জিয়ার শারিরীক অবস্থার সামান্য উন্নতি হয়েছে: উপদেষ্টা মাহফুজ

প্রকাশ: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫ ৩:২৪
আপডেট: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫ ৩:২৪

খালেদা জিয়ার শারিরীক অবস্থার সামান্য উন্নতি হয়েছে: উপদেষ্টা মাহফুজ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল ও কিছুটা ভালোর দিকে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম।

রবিবার (৩০ নভেম্বর) দিবাগত রাতে হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন, ‘আমি ব্যক্তিগত উদ্যোগে খালেদা জিয়ার খোঁজ নিতে এসেছি। দেশের জন্য তিনি অবদান রেখেছেন ও নানা ত্যাগ স্বীকার করেছেন, সে কারণে দেশবাসীর মতো আমিও তার দ্রুত সুস্থতার জন্য দোয়া করেছি।’

মাহফুজ আলম বলেন, ‘চিকিৎসকদের সঙ্গে আলোচনায় জানতে পেরেছি, খালেদা জিয়ার অবস্থা গত কয়েকদিনের মতোই স্থিতিশীল ও সামান্য উন্নতি হয়েছে। চিকিৎসকরা আশা করছেন, সামনে তার শারীরিক অবস্থা আরও ভালো হবে।’

উপদেষ্টা বলেন, ‘তার ত্যাগ ও অবদানের কারণে আমরা আশা করি, তিনি সামনে আরও সুস্থ হয়ে দেশের গণতান্ত্রিক বিনির্মাণ প্রক্রিয়া দেখবেন। জুলাইয়ের অভ্যুত্থানে যারা ভূমিকা রেখেছেন, তাদের নিয়ে আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই।’

এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার প্রসঙ্গে মাহফুজ আলম বলেন, ‘তারেক রহমানের দেশে ফেরা-সংক্রান্ত সব ধরনের সহযোগিতায় বর্তমান সরকার প্রস্তুত।’


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com