• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

ইসলামী রাষ্ট্রই মুসলমানের জন্য একমাত্র পথ: মামুনুল হক

প্রকাশ: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫ ৩:২৬
আপডেট: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫ ৩:২৬

ইসলামী রাষ্ট্রই মুসলমানের জন্য একমাত্র পথ: মামুনুল হক

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠাই মুসলমানের জন্য একমাত্র পথ—এ মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিশের আমির মাওলানা মামুনুল হক। তিনি বলেন, ইমানদাররা রাষ্ট্রক্ষমতায় এলে নামাজ কায়েম হয়, যাকাত বাস্তবায়িত হয়; আর সেকুলারিজমে ধর্ম ও রাষ্ট্র আলাদা হয়ে যায়, যা কোনো মুসলমানের জন্য গ্রহণযোগ্য নয়।

রোববার রাতে চাঁদপুর শহরের হাসান আলী হাই স্কুল মাঠে সিরাতুন্নবী (সা.) মাহফিলে তিনি এসব কথা বলেন। মামুনুল হক বলেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানরা সেকুলারিজম গ্রহণ করতে পারে, কিন্তু ঈমানদার মুসলমানের পক্ষে তা সম্ভব নয়। কুরআন রাষ্ট্র পরিচালনার নির্দেশ দিয়েছে, তাই মুসলমানকে কুরআন–সুন্নাহ মেনেই রাষ্ট্র চালাতে হবে।

বিএনপিকে উদ্দেশ করে তিনি বলেন, ধর্মনিরপেক্ষ রাষ্ট্র গঠন করতে চাইলে ইসলামী দলগুলো তাদের সঙ্গে থাকবে না। যারা না বুঝে সেকুলার রাষ্ট্র বানাতে চায় তারা মূর্খ, আর বুঝে বানাতে চায় তারা বেইমান ও কাফেরের দলে পড়ে।

সরকার-ভারত সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ভারতের প্রতি অতিরিক্ত আনুগত্য দেখিয়েছিলেন এবং পাঁচ আগস্টের পর ঘটনায় তা প্রমাণ হয়েছে। তার অভিযোগ, ধর্মনিরপেক্ষতার নামে দেশের নেতারা নিজেদের মাথা বিক্রি করে দিয়েছেন।

তিনি আরও বলেন, বাংলাদেশে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে দক্ষিণ এশিয়ার মুসলমানদের শাসন পুনরুজ্জীবিত হবে এবং কোরআনের শাসন কার্যকর হবে।