আন্তর্জাতিক ডেস্ক
ছবি: সংগৃহীত
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সোমবার বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করেছেন এবং বলেছেন যে, ভারত ‘সকল ধরণের সম্ভাব্য সহায়তা প্রদান করতে প্রস্তুত’।

সমাজ মাধ্যম এক্স-এ একটি পোস্টে মোদি লিখেছেন, ‘বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খবর পেয়ে গভীরভাবে উদ্বিগ্ন, যিনি বহু বছর ধরে বাংলাদেশের জনজীবনে অবদান রেখেছেন। তার দ্রুত আরোগ্যের জন্য আমাদের আন্তরিক প্রার্থনা এবং শুভকামনা। ভারত সম্ভাব্য সকল সহায়তা প্রদানের জন্য প্রস্তুত, যেভাবেই সম্ভব।’













