• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

ঝিনাইদহে ভিক্ষুকদের মাঝে ব্যাটারিচালিত ভ্যান ও নগদ অর্থ বিতরণ

প্রকাশ: মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫ ১২:৩৬
আপডেট: মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫ ১২:৩৬

ঝিনাইদহে ভিক্ষুকদের মাঝে ব্যাটারিচালিত ভ্যান ও নগদ অর্থ বিতরণ

ঝিনাইদহ প্রতিনিধি
ছবি প্রতিনিধি
ঝিনাইদহে ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় ব্যাটারিচালিত ভ্যান এবং নগদ অর্থ বিতরণ করা হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ পুনর্বাসন কার্যক্রম পরিচালিত হয়।

কর্মসূচির অংশ হিসেবে সদর উপজেলার উত্তর ভবানীপুর গ্রামের মো. আওয়াল বিশ্বাস এবং নারিকেলবাড়িয়া গ্রামের ছবুরা খাতুনের হাতে ভ্যান ও নগদ অর্থ তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসনেআরা, উপজেলা কৃষি কর্মকর্তা নূর-এ-নবী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল হাই সিদ্দিক, উপজেলা মৎস্য কর্মকর্তা গোলাম সরোয়ারসহ অন্যান্য কর্মকর্তারা।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com