• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

নির্বাচনকে সামনে রেখে নেতা-কর্মীদের সঙ্গে যৌথসভা তানভীর আহমেদের

প্রকাশ: মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫ ৬:৩২
আপডেট: মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫ ৬:৩২

নির্বাচনকে সামনে রেখে নেতা-কর্মীদের সঙ্গে যৌথসভা তানভীর আহমেদের

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-৪ (শ্যামপুর ও কদমতলী) সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থী এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্যসচিব তানভীর আহমেদ রবিনের সভাপতিত্বে শ্যামপুর ও কদমতলী থানা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে এক যৌথসভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২ ডিসেম্বর) এলাকাভিত্তিক সংগঠনকে আরও সুসংগঠিত ও গতিশীল করতে তিনি এ যৌথসভা করেন।

সভায় নেতৃত্বের বিভিন্ন দিক, সাংগঠনিক প্রস্তুতি, মাঠপর্যায়ের কর্মপরিকল্পনা ও নির্বাচনী প্রচারণা আরও শক্তিশালী করার বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা তুলে ধরেন তানভীর আহমেদ রবিন। তিনি নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।

এ সময় বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পাশাপাশি অসুস্থ ঢাকা-৪ ও ৫ আসনের সাবেক সংসদ সদস্য এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বাণিজ্য বিষয়ক সম্পাদক আলহাজ্ব সালাহউদ্দিন আহমেদের দ্রুত রোগমুক্তির জন্যও দোয়া করা হয়।

সভায় স্থানীয় নেতাসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রতিনিধি কার্যকর সাংগঠনিক সমন্বয়ের গুরুত্ব তুলে ধরেন এবং আসন্ন নির্বাচনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।