ইয়াসমিন আক্তার
বিশেষ প্রতিনিধি
জনতার আওয়াজ,লন্ডন
যুক্তরাজ্যের সাবেক ছাত্রদল নেতৃবৃন্দের আয়োজনে গত ২৮ই নভেম্বর ২০২৫(শনিবার) রাত ৯.০০টায় ১২৫ বারকিং রোড , লন্ডন E16 4HQ, (Chikos Restaurant, Canning Town ) -এ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় তাৎক্ষণিক দোয়া প্রার্থনা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় ।
উক্ত অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন যুক্তরাজ্য ছাত্রদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ইকবাল এইচ সুমন। অনুষ্ঠানটির দোয়া কার্য্য সম্পূর্ণ করেন যুক্তরাজ্য ছাত্রদলের সাবেক সভাপতি এবং যুক্তরাজ্য বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জসীমউদ্দীন সেলিম। দোয়া মাহফিলটি পরিচালনা করেন সাবেক যুক্তরাজ্য ছাত্রদল নেতা এবং কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ সভাপতি নোমান হাসনাত।

উক্ত দোয়া মাহফিলে আরও বক্তব্য রাখেন সাবেক যুক্তরাজ্য ছাত্রদল নেতা এবং ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক সহ সভাপতি শফিকুল ইসলাম রিবলু, সাবেক যুক্তরাজ্য ছাত্রদল নেতা এবং কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম মিরাজ, যুক্তরাজ্য ছাত্রদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল, নজরুল ইসলাম – যুক্তরাজ্য বিএনপি’র সদস্য, জাকির হোসেন – যুক্তরাজ্য যুবদলের সহ প্রচার সম্পাদক, জুল আফরোজ – জিয়া সাইবার ফোর্সের প্রধান সমন্বয়কের উপদেষ্টা, নাইম আহমেদ শ্যমল, সেইলি মান্নান সহ আরও অনেকে।
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থত ছিলেন সরফরাজ আহমেদ সরফু – যুক্তরাজ্য ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্টের কো-অর্ডিনেটর, আতিকুর রহমান আতিক – যুক্তরাজ্য ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও যুক্তরাজ্য যুবদল নেতা, ও অন্যান্য অনেকেই।













