• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

এবার ৮ ডাক্তারকে সুখবর দিল বিএনপি

প্রকাশ: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫ ১:২৮
আপডেট: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫ ১:২৮

এবার ৮ ডাক্তারকে সুখবর দিল বিএনপি

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক ৮ চিকিৎসক নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বিএনপি। বুধবার (৩ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

এতে বলা হয়, ইতোপূর্বে সাংগঠনিক বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে ডা. খায়রুল ইসলাম, ডা. রফিকুল কবির লাবু, ডা. মো. ফারুক হোসেন, ডা. মাহবুব আরেফীন রেজানুর রঞ্জু, ডা. এম এ কামাল, ডা. সৈয়দ ইমতিয়াজ উদ্দিন সাজিদ, ডা. শাওন বিন রহমান ও ডা. রাকিব উজ জামানকে চিকিৎসকদের সংগঠন ড্যাবসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদে তাদের সংশ্লিষ্টতা থাকবে না মর্মে ঘোষণা দেওয়া হয়েছিল।

বুধবার উল্লিখিত চিকিৎসকদের সেই সংশ্লিষ্টতা না থাকার ঘোষণা প্রত্যাহার করা হয়েছে। তারা এখন থেকে ড্যাবসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের যে কোনো পর্যায়ের পদে সংশ্লিষ্ট হতে পারবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এদিন আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক ২৪ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে বিএনপি। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

এতে বলা হয়, ইতোপূর্বে সংগঠনবিরোধী কর্মকাণ্ডের জন্য সাতক্ষীরা জেলাধীন ঈশ্বরদীপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বেলাল-ই-মোস্তফা টুটুল, ব্রাহ্মণবাড়িয়া জেলাধীন সরাইল উপজেলার অন্তর্গত অরুয়াইল ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মো. বাদল আহমেদ, পাবনা জেলাধীন আটঘরিয়া উপজেলার অন্তর্গত মাঝপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক ১নং যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইউসুফ আলী প্রামানিক, জামালপুর জেলাধীন মাদারগঞ্জ উপজেলার ৬নং আদারভিটা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. মাহমুদুল হাসান চৌধুরী মুক্তা, নাটোর জেলাধীন লালপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. ছিদ্দিক আলী মিষ্টু, পিরোজপুর জেলাধীন নাজিরপুর থানার অন্তর্গত সদর ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য মো. রাসেল সিকদার, বান্দরবান জেলা বিএনপির সাবেক সহসভাপতি আব্দুল কুদ্দুছ, বান্দরবান জেলা বিএনপির সাবেক সহসভাপতি মো. আবুল কালাম, বান্দরবান জেলা মহিলা দলের সাবেক যুগ্ম সম্পাদক ও নাইক্ষ্যছড়ি উপজেলা মহিলা দলের সাবেক সভাপতি হামিদ চৌধুরী, নাইক্ষ্যংছড়ি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ কামাল উদ্দিন, আলীকদম উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মোহাম্মদ রিটন, লামা উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি জাকের হোসেন মজুমদার; চট্টগ্রাম জেলাধীন বাঁশখালী উপজেলা বিএনপির সাবেক সদস্য আলহাজ মো. আসহাব উদ্দিন চেয়ারম্যান, কুড়িগ্রাম জেলা মহিলা দলের সাবেক সদস্য ও নাগেশ্বরী উপজেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক মোছা. ফেরদৌসী বেগম, নাগেশ্বরী উপজেলা মহিলা দলের সাবেক সভাপতি মোছা. আমিনা বেগম অনন্যা, খুলনা জেলা বিএনপির সাবেক সদস্য মো. জহুরুল হক, খুলনা মহানগর বিএনপির সাবেক সদস্য শেখ সাজ্জাদ হোসেন তোতন, রংপুর জেলা বিএনপির সাবেক সদস্য ও বদরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির মানিক, সিরাজগঞ্জ জেলাধীন পৌর বিএনপির সাবেক সভাপতি বেলাল হোসেন, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলাম মিন্টু, পৌর বিএনপির সাবেক সদস্য মুকুল হোসেন, উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক সদস্য মিজানুর রহমান বাবু, উল্লাপাড়া উপজেলার অন্তর্গত পঞ্চক্রোশী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হায়দার আলী ও বড়হর ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ছাকোয়াত হোসেন সাবুকে দলের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল।

আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক বুধবার তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com