• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

বিএনপি নেতা ইশরাককে গণধোলাইয়ের হুমকি দিলেন সনজিত

প্রকাশ: শনিবার, ২০ আগস্ট, ২০২২ ১২:৫০
আপডেট: শনিবার, ২০ আগস্ট, ২০২২ ১২:৫০

960004 1

বিএনপি নেতা ইশরাককে গণধোলাইয়ের হুমকি দিলেন সনজিত

বিএনপি নেতা ইশরাক হোসেনকে ‘কচি শিশু’ বলে মন্তব্য করে ‘গণধোলাইয়ের’ হুমকি দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সভাপতি সনজিত চন্দ্র দাস।

শুক্রবার (১৯ আগস্ট) একটি জাতীয় দৈনিকের ফেসবুক পেজ থেকে প্রকাশিত এক ভিডিওতে সনজিতকে এ হুমকি দিতে দেখা যায়। যেখানে ইশরাকের একটি মন্তব্যর জন্য তাকে ক্ষমা চাওয়ার আহ্বান জানান এই ছাত্রলীগ নেতা।

গত মঙ্গলবার (১৬ আগস্ট) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনা ও আন্দোলনে নিহতদের রুহের মাগফিরাত কামনায় আয়োজিত মিলাদ মাহফিলে যোগ দেওয়ার আগে ছাত্রলীগকে নিয়ে মন্তব্য করেন ইশরাক।

‘ছাত্রলীগকে গোনায় ধরেন না’ জানিয়ে ইশরাক বলেন, ‘ক্রিকেট ম্যাচ হইছে না গতকাল (১৫ আগস্ট) বরগুনায়, ক্রিকেট ম্যাচ হবে’। সোমবার (১৫ আগস্ট) বরগুনায় ছাত্রলীগের দু’পক্ষের মারামারির পর পুলিশ তাদের লাঠিপেটা করে। ওই লাঠিপেটার ঘটনাকে ‘ক্রিকেট ম্যাচ’ হিসেবে অভিহিত করেন ইশরাক।

বিএনপি নেতার এই মন্তব্য ভালোভাবে নেয়নি ঢাবি ছাত্রলীগ সভাপতি সনজিত চন্দ্র দাস। এর প্রতিক্রিয়ায় তিনি বলেন, ইশরাক বিএনপির কোনো বড় নেতা না। তিনি বাবার কারণে রাজনীতিতে এসেছেন। বিদেশে পড়ালেখা করার কারণে দেশের রাজনীতি সম্পর্কে তিনি ভালো ধারণা রাখেন না।

এ সময় সনজিত ইশরাক হোসেনকে ‘কচি শিশু’ ও ছোট বলে অভিহিত করেন। ইশরাক হোসেনের বাবা সাদেক হোসেন খোকার প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি তাকে ক্ষমা চাইতে বলেন। অন্যথায় ছাত্রলীগ, তাকে (ইশরাক) যেখানে পাবে সেখানে গণধোলাই দেবে বলে হুমকি দেন। তিনি বলেন, বাংলাদেশ ছাত্রলীগের যে আবেগ, যে আদর্শ সেটা নিয়ে খেলা করার অধিকার আপনাকে কেউ দেয় নাই।

বিএনপিটর মতো এত বড় সংগঠনের নেতারা ছাত্রলীগকে নিয়ে কখনো এ ধরনের কথা বলেন না। সনজিত ইশরাককে উদ্দেশ্য করে আরো বলেন, ‘আচ্ছা ছাত্রলীগের ‘ঠেডা’ খান নাই তো, পিটনা খান নাই তো…’। ইশরাকের রাজনীতিকে তিনি ‘টিকটকের’ সঙ্গে তুলনা করেন বলেন, ‘আপনি যে বক্সিং মারেন মিছিলে, এ ধরনের হাস্যরস.., এগুলা আমাদের এলাকার আমাদের ভাতিজা, ভাগিনা ওরা করে ছোট শিশুরা…আপনি রাজনীতি করতে চাইলে সুস্থ ধারায় রাজনীতি করুন…’।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com