• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

জামায়াত আমিরের সঙ্গে বিদায়ী বৃটিশ হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

প্রকাশ: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫ ৩:১১
আপডেট: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫ ৩:১১

জামায়াত আমিরের সঙ্গে বিদায়ী বৃটিশ হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত বিদায়ী ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে জামায়াত আমিরের বসুন্ধরা কার্যালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাতে সারাহ কুকের সঙ্গে ছিলেন হাইকমিশনের হেড অব পলিটিক্যাল টিমোথি ডাকেট।

জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, অত্যন্ত হৃদ্যতা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত সাক্ষাতে তারা বাংলাদেশের বিরাজমান বিভিন্ন বিষয়ে খোলামেলা আলোচনা করেন। ভবিষ্যতে বাংলাদেশ ও যুক্তরাজ্যের দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদার হবে বলে প্রত্যয় ব্যক্ত করা হয়।

এ সময় জামায়াত আমির ডা. শফিকুর রহমানের আসন্ন ইউকে সফরের বিষয়টিও স্থান পায়। এ সফরে জামায়াত আমিরের সঙ্গে বৃটিশ সরকারের এক মন্ত্রীর বৈঠক হওয়ার কথা রয়েছে।