• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

অবিলম্বে সকল প্রার্থীর নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান মির্জা ফখরুলের

প্রকাশ: শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫ ৬:৫৮
আপডেট: শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫ ৬:৫৮

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
অবিলম্বে সকল প্রার্থীর নিরাপত্তা নিশ্চিত এবং এই নির্বাচন যাতে সম্পূর্ণভাবে সন্ত্রাসমুক্ত হয়, তার জন্য ব্যবস্থা গ্রহণ করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ।

তিনি বলেন, ‘আজকে ঢাকা-৮ আসনের প্রার্থী হাদিকে গুলি করা হয়েছে। আমি এটির তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমি একটি অশনিসংকেত দেখতে পাচ্ছি। নির্বাচনকে বানচাল করার জন্য সেই শক্তি আবার চক্রান্ত শুরু করেছে। আমরা মনে করি এটা চক্রান্তের একটি অংশ। এটাকে এখনই বন্ধ করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।’

শুক্রবার (১২ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ভাসানী জনশক্তি পার্টির উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘কিছুদিন আগে চট্টগ্রামে আমাদের একজন প্রার্থীকে গুলি করা হয়েছে। আজকে ইনকিলাব মঞ্চের প্রার্থীকে গুলি করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং অবিলম্বে প্রকৃত দোষীকে চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য দাবি জানাচ্ছি।’

সরকারের প্রতি আহবান জানিয়ে তিনি বলেন, ‘অবিলম্বে সকল প্রার্থীর নিরাপত্তা নিশ্চিত করুন। এই নির্বাচন যাতে সম্পূর্ণভাবে সন্ত্রাসমুক্ত হয়, তার জন্য ব্যবস্থা গ্রহণ করুন।’

তিনি আরও বলেন, ‘ইতিমধ্যে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামীকাল এই ঘটনার প্রতিবাদে সারাদেশে বিক্ষোভের আহবান জানিয়েছেন।’

বিএনপির এই মহাসচিব বলেন, আমাদের কমিটমেন্ট আছে নির্বাচন এবং নির্বাচনের পরে আমরা জাতীয় সরকার গঠন করবো। আমরা বিশ্বাস করি বাংলাদেশের মানুষ গণতন্ত্রের পক্ষের শক্তি ও লিবারেল ডেমোক্রেসির পক্ষে রায় দিবে। আমরা মনে করি, এখানে উগ্রতার কোনো স্থান নেই এবং থাকবে না।’

এসময় ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম বাবলুসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম