জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বিএনপি মবোক্রেসির রাজনীতি সমর্থন করে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
শনিবার (১৩ নভেম্বর) রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, ‘৫ আগস্টের পরে মানুষের মনোজগতের পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে বিএনপি যে রাজনীতি করছে তার বিপরীত রাজনীতি এখন দেখা যাচ্ছে। চট্টগ্রামের বিএনপি নেতার ওপরে এরশাদউল্লাহ ও ওসমান হাদীর ওপরে হামলার ঘটনায় নির্বাচন বানচালের কোনো মাষ্টারপ্লান আছে কিনা তা খতিয়ে দেখতে হবে।’
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দেশ গড়ার পরিকলল্পনা’ শীর্ষক এ কর্মসূচির শেষ দিনে যোগ দেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা বিএনপির নেতাকর্মীরা।
আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘জুলাই অভ্যুত্থানের পরে বাংলাদেশের মানুষের মনোজগতে যে পরিবর্তন এসেছে, সেই পরিবর্তনকে মাথায় রেখে একটি স্থিতিশীল বাংলাদেশ গড়ার জন্য বিএনপি যে রাজনীতি চালাচ্ছে তার বিপরীত রাজনীতি এখন দেখা যাচ্ছে। আর এটা মবোক্রেসির রাজনীতি।’
অন্যদিকে তিনি বলেন, বিএনপি মবোক্রেসির রাজনীতি সমর্থন করে না। যারা মবোক্রেসি করছেন তাদের মত বিএনপি নেতাকর্মীদের মব না করার আহ্বানও জানান আমির খসরু মাহমুদ চৌধুরী।













