• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

বৈষম্যহীন রাষ্ট্র গঠন করতে পারলে শহিদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ স্বার্থক হবে: জি এম কাদের

প্রকাশ: শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫ ১১:০০
আপডেট: শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫ ১১:০০

বৈষম্যহীন রাষ্ট্র গঠন করতে পারলে শহিদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ স্বার্থক হবে: জি এম কাদের

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
মহান মুক্তিযুদ্ধে শহিদ বুদ্ধিজীবীদের আদর্শ লালন করে বৈষম্যহীন, অসাম্প্রদায়িক রাষ্ট্র গঠন করতে পারলে তাদের আত্মত্যাগ সার্থক হবে বলে জানিয়েছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের।

শনিবার (১৩ ডিসেম্বর) শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বিবৃতিতে তিনি এ কথা বলেন।

মহান মুক্তিযুদ্ধে বাঙালির বিজয় যখন আসন্ন, তখন রাজাকার ও আল বদর বাহিনীর সহযোগিতায় জাতির শ্রেষ্ঠ সন্তানদের নির্মমভাবে হত্যা করে পাকিস্তানের হানাদার বাহিনী। শিক্ষক, চিকিৎসক, সাহিত্যিক, সাংবাদিক, চলচ্চিত্রকার, শিল্পীসহ সৃজনশীল পেশার মেধাবীদের ক্ষতবিক্ষত মরদেহ বধ্যভূমিতে পড়ে থাকত। অনেকের মৃতদেহও খুঁজে পাওয়া যায়নি।

জি এম কাদের বলেন, ‘বুদ্ধিজীবিরা তাদের মেধা ও প্রজ্ঞার প্রয়োগ করে শিল্প, সাহিত্য ও লেখনীর মাধ্যমে মুজিবনগর সরকারকে বুদ্ধিভিত্তিক সহায়তা দিয়েছেন। এভাবে মহান মুক্তিযুদ্ধের আমাদের বিজয় ত্বরান্বিত হয়েছে। বুদ্ধিজীবিদের হত্যাকাণ্ড ছিল জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি।’


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com