• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জাসদ’র শ্রদ্ধা

প্রকাশ: রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫ ৪:৩৯
আপডেট: রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫ ৪:৩৯

মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জাসদ’র শ্রদ্ধা

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন চৌদ্দ দলীয় জোটের শরিক জাতীয় সমাজতান্ত্রিক দল—জাসদ (ইনু)’র নেতারা।

রবিবার (১৪ ডিসেম্বর) শহীদ বুদ্ধিজীবী দিবসের সকালে পাক হানাদার বাহিনী ও তাদের এদেশীয় দোসরদের হাতে নিহত বুদ্ধিজীবীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান।

এ সময় উপস্থিত ছিলেন জাসদের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা শফি উদ্দিন মোল্লা, জনসংযোগ সম্পাদক ও জাতীয় যুব জোটের সভাপতি শরিফুল কবির স্বপন, ঢাকা জেলা জাসদের সাংগঠনিক সম্পাদক উত্তম দাস, ঢাকা মহানগর পশ্চিমের সাবেক সাংগঠনিক সম্পাদক টুটুল সরকার, ঢাকা মহানগর দক্ষিণের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াহেদুজ্জামান খান রিপন, জাতীয় যুব জোটের সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন খান বাচ্চু, শরিফুদ্দিন সোহেল, যুব জোট ঢাকা মহানগর উত্তরের সভাপতি আঞ্জুমান ইসলাম অংকুরসহ অন্যান্য নেতারা।

এ ছাড়া পৃথকভাবে জাতীয় যুব জোটের পক্ষ থেকেও শহিদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com