• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

গুলশানে নতুন কার্যালয় উদ্বোধন করতে যাচ্ছে বিএনপি

প্রকাশ: সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫ ১১:৫৫
আপডেট: সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫ ১১:৫৫

গুলশানে নতুন কার্যালয় উদ্বোধন করতে যাচ্ছে বিএনপি

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কার্যক্রম পরিচালনার জন্য নতুন কার্যালয় উদ্বোধন করতে যাচ্ছে বিএনপি। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেল ৩টায় রাজধানীর গুলশানে এই নতুন কার্যালয় উদ্বোধন করা হবে। এ উপলক্ষে সংবাদ সম্মেলন করবে দলটি।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে জানান, যে অফিসে সংবাদ সম্মেলন করা হবে সেটা নির্বাচনী কার্যক্রম পরিচালনার জন্য ব্যবহার করা হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গুলশান-২ এর ১০/সি রোডের ৯০ বাড়িটি বিএনপির নির্বাচনী কার্যালয় হিসেবে ব্যবহার করা হবে।