• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

আমরা নিরাপদ না থাকলে শত্রুরাও নিরাপদ থাকবে না: মাহফুজ আলম

প্রকাশ: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫ ১২:১৬
আপডেট: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫ ১২:১৬

আমরা নিরাপদ না থাকলে শত্রুরাও নিরাপদ থাকবে না: মাহফুজ আলম

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
তথ্য মন্ত্রণালয়ের সদ্য সাবেক উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, এ দেশে আমরা যদি নিরাপদ না থাকি, তাহলে আমাদের শত্রুরাও নিরাপদ থাকতে পারবে না। এটা হচ্ছে বেসিক কন্ডিশন।

সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার প্রতিবাদে আয়োজিত সর্বদলীয় প্রতিরোধ সমাবেশে তিনি এসব কথা বলেন।

মাহফুজ বলেন, যারা দেশের বাইরে গিয়ে এ দেশের লড়াই ছড়িয়ে দিচ্ছে, তাদের হুঁশিয়ারি করে দিতে চাই। তার ভাষ্য অনুযায়ী, যদি দেশের লড়াই দেশের বাইরে নিয়ে যাওয়া হয়, তাহলে মুক্তির লড়াইও দেশের বাইরেই বিস্তৃত হবে। সামনে পরিস্থিতি অত্যন্ত সংকটময় এবং আমাদের ওপর কোনো আঘাত সহ্য করা হবে না। আমাদের গায়ে হাত দেওয়া যাবে না। একটা লাশ পড়লে আরেকটা লাশ নেবো।

তিনি বলেন, আমাদের হাতে ৫ আগস্টের পরে যখন এই মুজিববাদীদের, এই আওয়ামী লীগ, ১৪ দলীয় সন্ত্রাসীদের প্রত্যেকটি বাড়ি চুরমার করে দেওয়ার ক্ষমতা ছিল সেদিন আমরা নিজেদের সংবরণ করেছিলাম বলে আজকে তারা এই সাহস করতে পারছে। আমরা ক্ষমা করে যদি ভুল করে থাকি, তাহলে আমরা প্রতিজ্ঞা নেব যে আমরা আর ক্ষমা করব না।

সুশীলতা করে লাভ নেই উল্লেখ করে তিনি বলেন, অনেক ধৈর্য হয়েছে। অনেক আমরা রিকনসিলিয়েশন, ট্রুথ ইত্যাদির কথা বলেছি। আমরা বলেছি, আইসিটি ট্রাইব্যুনালে স্বচ্ছ প্রক্রিয়াতে আপনারা বিচার করুন, বিচার চলমান আছে একদিকে। আরেকদিকে আইনের ফাঁকফোকর দিয়ে এই দেশ থেকে বেরিয়ে ভারতে আশ্রয় নেবেন, ভারত থেকে আপনারা বাংলাদেশে সন্ত্রাস করার উসকানি দেবেন এবং সন্ত্রাস চালাবেন, আমার ভাইয়ের ওপর গুলি চালাবেন আমরা এটা বরদাস্ত করবো না।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com