• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

হাদিকে গুলি প্রমাণ করে সরকার লেভেল প্লেয়িং ফিল্ড তৈরিতে ব্যর্থ

প্রকাশ: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫ ৮:৪৮
আপডেট: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫ ৮:৪৮

হাদিকে গুলি প্রমাণ করে সরকার লেভেল প্লেয়িং ফিল্ড তৈরিতে ব্যর্থ

লক্ষ্মীপুর প্রতিনিধি
ছবি: সংগৃহীত

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদিকে যেভাবে গুলি করা হয়েছে; তাতে প্রমাণ হয় বাংলাদেশে নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে সরকার ব্যর্থ হয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বেলা ১১টার দিকে লক্ষ্মীপুর জেলা জামায়াতের আয়োজিত বিজয় র‌্যালিপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্য জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ও লক্ষ্মীপুর-৩ আসনের প্রার্থী ড. মোহাম্মদ রেজাউল করিম এসব কথা বলেন।

তিনি বলেন, প্রধান নির্বাচন কমিশনার যেই বক্তব্য রেখেছেন এই বক্তব্য দিয়ে তিনি গোটা জাতিকে অপমান করেছেন। এই বক্তব্য যদি তার মুখে ক্ষমা প্রার্থনা করে প্রত্যাহার করা না হয়, আগামী দিনে আইনশৃঙ্খলা অবনতির জন্য এই প্রধান নির্বাচন কমিশন দায়ী থাকবেন। কারণ তিনি হাদির প্রতি তুচ্ছতাচ্ছিল্য প্রদর্শন করেছেন। তিনি বলেছেন নির্বাচন আসলে এরকম দুই একটা হত্যার ঘটনা ঘটে। এগুলো বলে আপনি গোটা জাতির সঙ্গে তামাশা করেছেন।

স্বরাষ্ট্র উপদেষ্টাকে উদ্দেশ্য করে রেজাউল করিম বলেন, আপনারাও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হচ্ছেন। অবিলম্বে ফ্যাসিবাদী খুনিদেরকে গ্রেফতার করতে হবে। এখনো কিভাবে লক্ষ্মীপুরে নির্বাচন কার‌্যালয়ে বোমা হামলা করে। তার মাধ্যমে প্রমাণিত হয়, ফ্যাসিবাদীরা এখনো সেই নির্বাচনকে ভণ্ডুল করবার জন্য ভূমিকা পালন করছে। অবিলম্বে খুনিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের একাংশ) আসনের দলীয় প্রার্থী জেলা জামায়াতের আমির এসইউএম রুহুল আমিন ভূঁইয়া, লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনের প্রার্থী জেলা জামায়াতের সেক্রেটারি এআর হাফিজ উল্যাহ, সহকারী সেক্রেটারি মহসিন কবীর মুরাদ ও লক্ষ্মীপুর শহর জামায়াতের আমির আবুল ফারাহ নিশান প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com