• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

প্রাণীপ্রেমী ‘রুহুল ভাই’-এর পাশে দাঁড়ালেন তারেক রহমান

প্রকাশ: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫ ১০:১৩
আপডেট: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫ ১০:১৩

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (বাওয়া)-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের পরামর্শে প্রাণীপ্রেমী ‘রুহুল ভাই’-এর সাথে সাক্ষাৎ করেছে সংগঠনটির একটি প্রতিনিধি দল।

এসময় উপস্থিত ছিলেন— বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এবং বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন।

আরও উপস্থিত ছিলেন— ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আদনান আজাদ, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ডাঃ জাহিদুল কবির জাহিদ, ঢাকা মহানগর পুর্ব ছাত্রদলের সাবেক আহবায়ক শেখ খালিদ হাসান জ্যাকি-সহ অন্যান্য নেতৃবৃন্দ।

প্রসঙ্গত, রাজধানী ঢাকার মোহাম্মদপুরে ৩২৮০০ টাকা খরচ করে বেজি ও কুকুর বিড়ালকে খাওয়ানো প্রাণীপ্রেমী ‘রুহুল ভাই’-এর বিষয়টি নিয়ে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচিত হয়েছে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম