• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

বিজয় দিবসে ঢাকেশ্বরী মন্দিরে বিশেষ প্রার্থনা

প্রকাশ: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫ ১০:২২
আপডেট: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫ ১০:২২

965874 13

বিজয় দিবসে ঢাকেশ্বরী মন্দিরে বিশেষ প্রার্থনা

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
মহান বিজয় দিবস উপলক্ষে জাতির শান্তি, সমৃদ্ধি, অগ্রগতি এবং বীর শহীদদের আত্মার শান্তি ও সদগতি কামনায় বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেলে শ্রীশ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও মহানগর সার্বজনীন পূজা কমিটির যৌথ উদ্যোগে অনুষ্ঠিত এই প্রার্থনা সভায় দেশের উন্নয়ন ও সার্বিক মঙ্গলও কামনা করা হয়।

মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি জয়ন্ত কুমার দেবের সভাপতিত্বে ও ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের অন্যতম পুরোহিত বিপ্লব চক্রবর্তীর পরিচালনায় প্রার্থনা সভায় বক্তব্য রাখেন- বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের অন্যতম সভাপতি অধ্যাপক ড. নিম চন্দ্র ভৌমিক ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা, অ্যাডভোকেট তাপস কুমার পাল, অধ্যাপক ড. চন্দ্রনাথ পোদ্দার, বিপ্লব দে, অংকুরজিত সাহা নব, ধ্রুব কুমার লস্কার, পরিমল কুমার ভৌমিক, অখিল ভৌমিকসহ অন্যরা।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com