• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সিলেটের খবর

তারেক রহমানের ‘দেশ গড়ার পরিকল্পনা’ গ্রামেগঞ্জে পৌঁছে দিতে এমরান চৌধুরীর দিনরাত ছুটে চলা

প্রকাশ: বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫ ১১:৩৪
আপডেট: বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫ ১১:৩৪

তারেক রহমানের ‘দেশ গড়ার পরিকল্পনা’ গ্রামেগঞ্জে পৌঁছে দিতে এমরান চৌধুরীর দিনরাত ছুটে চলা

প্রেস বিজ্ঞপ্তি
ছবি: সংগৃহীত
দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ‘দেশ গড়ার পরিকল্পনা’ গোলাপঞ্জ এবং বিয়ানীবাজারের হাট-বাজার আর গ্রামেগঞ্জে পৌঁছে দিতে দিন-রাত ছুটে চলেছেন সিলেট-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী। দলের নির্দেশে তিনি মানুষের হৃদয়ের ভাষা বুঝতে এবং স্থানীয় সমস্যা নিরূপণ করতে যাচ্ছেন মানুষের দ্বারে দ্বারে।

বুধবার দিন ও মঙ্গলবার রাতে (১৭ ও ১৬ ডিসেম্বর) গোলাপগঞ্জ এবং বিয়ানীবাজারের বিভিন্ন ছোট-বড় বাজারে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী। আপামর জনতার সঙ্গে মিশে তাদের সুখ-দুঃখ বুঝতে চেষ্টা করেন।

এসময় তিনি বলেন, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব একমাত্র বিএনপির কাছেই নিরাপদ। দেশ গড়তে বিএনপির মতো বাস্তবসম্মত পরিকল্পনা আর কোনো রাজনৈতিক দল নিতে পারেনি। বিএনপি মানুষের সমস্যা চিহ্নিত করার চেষ্টা করছে এবং সে অনুযায়ী দেশ গড়ার বৃহৎ পরিকল্পনা হাতে নিয়েছে।

এমরান আহমদ চৌধুরী আরও বলেন, ২৫ ডিসেম্বর দেশের মাটিতে পা রাখছেন আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান। পুরো দেশের মানুষ অধীর আগ্রহে তাঁর জন্য অপেক্ষা করছেন। তিনি দেশে আসামাত্র পাল্টে যাবে পুরো চিত্র। দলে দলে মানুষ বিএনেিত যোগ দেবেন। অংশগ্রহণ করবেন দেশ গড়ার মহাপরিল্পনায়। এছাড়া দলীয় নেতাকর্মীরা নবউদ্যমে দেশের জন্য কাজে ঝাঁপিয়ে পড়বেন। তখন নিমিষেই ছিন্ন হবে দেশ ও জাতীয়তাবাদী শক্তি নিয়ে ষড়যন্ত্রের সব জাল।

‘দেশ গড়ার পরিকল্পনা’ ঘরে ঘরে পৌঁছে দেওয়ার এই কর্মসূচিতে এমরান আহমদ চৌধুরীর সঙ্গে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীসহ গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।