• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

প্রবাস

মুজিবুর রহমান মুজিবের বড় ভাই এর মৃত্যুতে কামাল উদ্দিনের গভীর শোক

প্রকাশ: বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫ ১১:৪২
আপডেট: বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫ ১১:৪২

মুজিবুর রহমান মুজিবের বড় ভাই এর মৃত্যুতে কামাল উদ্দিনের গভীর শোক

বিশেষ প্রতিনিধি
যুক্তরাজ্য বিএনপির সাবেক সহসভাপতি, সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও কেন্দ্রীয় যুবদলের সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মুজিবুর রহমান মুজিব এর বড় ভাই সুনামগঞ্জ জেলাধীন ছাতক উপজেলা বিএনপির নিবেদিত কর্মী, প্রবীণ মুরব্বী আলহাজ্ব মোঃ হাবিবুর রহমান এ বাসার ১৪ ডিসেম্বর ২০২৫ তারিখে বার্ধক্যজনিত কারণে চিকিৎসা অবস্থায় সুনামগঞ্জ জেলার স্থানীয় হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন । তার মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশন ইউরোপের সমন্বয়ক কামাল উদ্দিন।

আজ এক শোকবার্তায় কামাল উদ্দিন বলেন, ‘’মোঃ হাবিবুর রহমান এ বাসার এর মৃত্যুতে মরহুমের পরিবারের মতো আমিও গভীরভাবে শোকাহত ও মর্মাহত । তিনি সকলের কাছে একজন সৎ, সজ্জন, ধার্মিক ও কর্তব্যপরায়ণ ব্যক্তি হিসাবে সুপরিচিত ছিলেন । একজন আদর্শবান পিতা হিসাবে তিনি মেধা ও শ্রম দিয়ে তার সন্তানদের সুশিক্ষিত ও সুসন্তান হিসেবে গড়ে তুলেছিলেন। তিনি ন্যায়, নিষ্ঠা ও সততার সাথে দায়িত্ব পালনের পাশাপাশি সর্বদা নিজেকে সমাজের কল্যাণে নিয়োজিত রেখেছিলেন । মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর হাতেগড়া সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দর্শন, নীতি ও আদর্শকে জনগনের মাঝে ছড়িয়ে দিতে তিনি যে ভাবে নীরবে নিভৃতে কাজ করে গেছেন তা সকলের কাছে অনুকরণীয় হয়ে থাকবে । তার মৃত্যুতে আমরা সমাজের এক গুণীজনকে হারালাম।‘’

শোকবার্তায় কামাল উদ্দিন মরহুমের রুহের মাগফিরাত কামনা করে পরকালে জান্নাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান ।