• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠানের ভেন্যু পরিদর্শনে বিএনপি নেতারা

প্রকাশ: শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫ ১১:০৩
আপডেট: শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫ ১১:০৩

9658758965

তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠানের ভেন্যু পরিদর্শনে বিএনপি নেতারা

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরলে রাজধানীতে বিশাল সংবর্ধনা দেয়ার প্রস্তুতি নিচ্ছে দলটি। এ উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠানের ভেন্যু পরিদর্শন করেছেন বিএনপির শীর্ষ নেতারা।

বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে অভ্যর্থনা কমিটির আহ্বায়ক সালাহউদ্দিন আহমদ ও সদস্য সচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদের নেতৃত্বে শুক্রবার (১৯ ডিসেম্বর) বেলা ৩টায় রাজধানীর ৩০০ ফুট এলাকায় এ ভেন্যু পরিদর্শনে যান বিএনপি নেতারা।

এ সময় আরো উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়।

বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ হোসেন আলমগীর পাভেল, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ড. মাহদী আমিন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য (দফতরে দায়িত্বপ্রাপ্ত) তারিকুল আলম তেনজিং এবং ঢাকা মহানগর উত্তর দক্ষিণ বিএনপি আহ্বায়ক ও সদস্য সচিবসহ নেতাকমীরা বিমানবন্দর থেকে রাস্তা ও সমাবেশ স্থল পরিদর্শন করেন।

আগামী ২৫ ডিসেম্বর তারেক রহমান দেশে ফিরছেন। এরই মধ্যে বিমানের টিকিটও কাটা হয়েছে। বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে ওই দিন বেলা ১১টা ৫৫ মিনিটে তার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।অভ্যর্থনা কমিটির আহ্বায়ক সালাহউদ্দিন আহমদ ও সদস্য সচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদের নেতৃত্বে শুক্রবার (১৯ ডিসেম্বর) বেলা ৩টায় রাজধানীর ৩০০ ফুট এলাকায় এ ভেন্যু পরিদর্শনে যান বিএনপি নেতারা।

বাসস


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com