• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

হাদি হত্যা ও পরবর্তী সহিংসতার বিচার নিশ্চিতের আহ্বান অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের

প্রকাশ: শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫ ৪:১২
আপডেট: শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫ ৪:১২

96582 8

হাদি হত্যা ও পরবর্তী সহিংসতার বিচার নিশ্চিতের আহ্বান অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ড এবং এর পরবর্তী সহিংস ঘটনাগুলোর বিষয়ে দ্রুত, পূর্ণাঙ্গ, স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছে লন্ডনভিত্তিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

শনিবার (২০ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ আহ্বান জানায় সংস্থাটির দক্ষিণ এশিয়া বিষয়ক আঞ্চলিক কার্যালয়। সেখানে বলা হয়, হাদি হত্যাকাণ্ডকে কেন্দ্র করে যেসব সহিংসতা ঘটেছে, সেগুলো গভীর উদ্বেগজনক এবং এসব ঘটনার যথাযথ তদন্ত জরুরি।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানায়, সহিংসতার অংশ হিসেবে দেশের শীর্ষস্থানীয় কয়েকটি গণমাধ্যম ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলা চালানো হয়েছে। এর মধ্যে প্রথম আলো, দ্য ডেইলি স্টার ও ছায়ানটের কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পাশাপাশি নিউ এজ সম্পাদক নূরুল কবীরকে হেনস্তা করার ঘটনাও ঘটেছে। এসবের পাশাপাশি ধর্ম অবমাননার অভিযোগকে কেন্দ্র করে হিন্দু পোশাক শ্রমিক দীপু চন্দ্র দাসকে পিটিয়ে হত্যার ঘটনাতেও গভীর উদ্বেগ প্রকাশ করেছে সংস্থাটি।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এসব সহিংস ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেছে, এতে বহু মানুষ আহত হয়েছেন, বিপুল সম্পত্তি ধ্বংস হয়েছে এবং প্রাণহানির ঘটনাও ঘটেছে। সংস্থাটি মনে করে, এ ধরনের সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা অন্তর্বর্তী সরকারকে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে বলেছে, সহিংসতা ও হত্যাকাণ্ডে জড়িত সবাইকে দ্রুত শনাক্ত করে ন্যায়বিচারের আওতায় আনতে হবে।

প্রসঙ্গত, গত (১২ ডিসেম্বর) রাজধানীর বিজয়নগরে নির্বাচনি প্রচারণা চলাকালে সন্ত্রাসীদের গুলিতে মাথায় গুরুতর আহত হন জুলাই যোদ্ধা শরীফ ওসমান হাদি। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য (১৫ ডিসেম্বর) তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় (১৮ ডিসেম্বর) রাতে তার মৃত্যু হয়। হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর দেশের বিভিন্ন স্থানে সহিংস ঘটনা ঘটে, যা পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তোলে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com