• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ, শিশুর মৃত্যু

প্রকাশ: শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫ ৪:৫০
আপডেট: শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫ ৪:৫০

 

জনতার আওয়াজ ডেস্ক
ইনসেটে দগ্ধ হওয়া শিশু আয়েশা আক্তার। ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরে বিএনপি নেতা বেলাল হোসেনের ঘরে তালা লাগিয়ে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। এ সময় ঘুমান্ত অবস্থায় শিশু আয়েশা বেগম (৭) মারা যায় এবং অগ্নিদগ্ধ হন বিএনপি নেতা বেলাল হোসেন ও তার আরও দুই শিশু কন্যা।

শুক্রবার (১৯ ডিসেম্বর) সদর উপজেলার ভবানীগঞ্জের চরমনসা এলাকায় গভীর রাতে এ ঘটনা ঘটে।

আহত দুই শিশু বিথি আক্তার ও স্মৃতি আক্তারকে আশংকাজনক অবস্থায় চিকিৎসার জন্য ঢাকা বার্ন ইউনিটে পাঠানো হয়েছে এবং বেলাল হোসেনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিএনপির নেতা-কর্মীরা জানায়, সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন, ভবানীগঞ্জের চরমনসা এলাকায় নিজ ঘরে রাতে স্ত্রী-সন্তান নিয়ে ঘুমিয়ে ছিলেন। এ সময় ঘরের দরজায় তালা লাগিয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় দৃর্বৃত্তরা এতে মুহুর্তে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এতে ঘুমান্ত শিশু আয়েশা বেগম অগ্নিদগ্ধ হয়ে মারা যান। অগ্নিদগ্ধ হন বেলাল হোসেন ও তার দুই কন্যা। পরে স্থানীয়রা অগ্নিদগ্ধ অবস্থায় তিনজনকে সদর হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বিথী আক্তার ও স্মৃতি আক্তারকে ঢাকা বার্ন ইউনিটে পাঠানো হয়। তাদের অবস্থা আশংকাজনক। দুজনের শরীরের বেশিরভাগ পুড়ে গেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

ভবানীগঞ্জ বিএনপির সভাপতি আজাদ হোসেন বলেন, ‘বেলাল হোসেন ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদকের ঘর রাতের আধারে সন্ত্রাসীরা পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় তার এক শিশু সন্তান মারা গেছে। অগ্নিদগ্ধ হন আরও তিনজন। আমি এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।’

লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রনজিত কুমার দাস বলেন, ‘নিহত এক শিশু ও অগ্নিদগ্ধ অবস্থায় তিনজনকে উদ্ধার করা হয়েছে। এর মধ্যে দুজনের অবস্থা গুরুতর।’

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহিদ পারভেজ বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। অগ্নিদগ্ধ হয়ে এক শিশু মারা যায়। আরও তিনজন অগ্নিদগ্ধ হন। ঘটনায় জড়িতদের বিষয়ে তদন্ত করা হচ্ছে। এটি পরিকল্পিত নাশকতা কিনা সেটা খতিয়ে দেখা হচ্ছে।’

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম