• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

শিক্ষাঙ্গন

ঢাবিতে মুজিব হলের নাম মুছে লেখা হলো ‘শহীদ ওসমান হাদি’ হল

প্রকাশ: রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫ ১২:১৫
আপডেট: রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫ ১২:১৫

 

ঢাবি প্রতিনিধি

ছবি প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন করে ‘শহীদ ওসমান হাদি হল’ লেখা হয়েছে।

শনিবার (২০ ডিসেম্বর) রাত ৯টার দিকে হলের সামনে এক ক্রেন দেখা যায়। পরে রাত সাড়ে ৯টার দিকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল নাম মুছে সেখানে ‘শহীদ ওসমান হাদি হল’ লেখা হয়।

এর আগে, শনিবার সন্ধ্যার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর হলের নাম পরিবর্তন করে শহীদ ওসমান হাদি হল এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হলের নাম পরিবর্তন করে ফেলানী হল রাখার দাবিতে উপাচার্যের কার্যালয় ঘেরাও কর্মসূচি ঘোষণা করে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। পাশাপাশি জুলাই গণহত্যার সমর্থন দেওয়া শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবিও জানিয়েছে।

ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ জানান, ফ্যাসিবাদের আইকন মুজিবের দেয়ালচিত্র মুছে ফেলার জন্য ক্রেন নিয়ে আসা হয়েছে। মুজিবের দেয়ালচিত্র মুছে সেখানে শহীদ ওসমান হাদির গ্রাফিতি আঁকা হবে।

তবে এ বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বা হল কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম