• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সিলেটের খবর

সিলেটে ভারতীয় সহকারী হাইকমিশনের নিরাপত্তা জোরদার

প্রকাশ: রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫ ১২:৪৮
আপডেট: রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫ ১২:৪৮

সিলেটে ভারতীয় সহকারী হাইকমিশনের নিরাপত্তা জোরদার

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির মৃত্যুর খবর প্রকাশের পর সিলেটের সহকারী হাইকমিশনারের কার্যালয়ের ঘেরাওয়ের ডাক এবং বিভিন্নস্থানে নাশকতার প্রেক্ষিতে সিলেটে ভারতীয় সহকারী হাইকমিশনারের কার্যালয় ও ভিসা আবেদনকেন্দ্রের নিরাপত্তা বাড়ানো হয়েছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) সকাল থেকে নগরীর উপশহরের অবস্থিত সহকারী কমিশনারের কার্যালয় ও সোবহানীঘাট এলাকার ভিসা আবেদন কেন্দ্র ঘিরে রাখে আইনশৃঙ্খলা বাহিনী। শনিবার (২০ ডিসেম্বর) আইনশৃঙ্খলা বাহিনীর এই নিরাপত্তা জোরদার রয়েছে।

শনিবার উপশহর এলাকা ঘুরে দেখা গেছে, পুলিশ, সিআরটি ভারতীয় সহকারী হাইকমিশনারের কার্যালয়ের সামনে সার্বক্ষণিক নিরাপত্তাবেষ্টনী দিয়ে রাখছে। পাশাপাশি র‌্যাব ও সেনাবাহিনীর বিভিন্ন টিম নির্দিষ্ট সময় পরপর টহল দিচ্ছে।

শুক্রবার এর আগে বাদ জুম্মা নগরীতে পৃথক বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করে ছাত্রশিবির, এনসিপি, ছাত্র জমিয়ত ও ইনকিলাব মঞ্চ। তবে ঘোষণা দিলেও ভারতীয় হাইকমিশনের আশেপাশে কাউকে কোনো বিক্ষোভ করতে দেখা যায়নি।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com