• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বিনোদন

বাংলাদেশের কাজ আমরা চেটেপুটে খাই: সোহিনী সরকার

প্রকাশ: রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫ ১২:৫১
আপডেট: রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫ ১২:৫১

বাংলাদেশের কাজ আমরা চেটেপুটে খাই: সোহিনী সরকার

বিনোদন ডেস্ক
ছবি সংগৃহিত
দুই বাংলার দর্শকদের কাছে সমান জনপ্রিয় ওপার বাংলার অভিনেত্রী সোহিনী সরকার। ‘সত্যবতী’ খ্যাত এই তারকা শুধু নিজের অভিনয় নিয়ে ব্যস্ত নন, নিয়মিত খোঁজ রাখেন বাংলাদেশের নাটক ও সিনেমারও। সম্প্রতি এক সাক্ষাৎকারে বাংলাদেশের শিল্পীদের অভিনয় নিয়ে নিজের ভালো লাগা ও মুগ্ধতার কথা জানিয়েছেন তিনি।

সোহিনী সরকার বিশেষভাবে উল্লেখ করেন ছোট পর্দার এক সময়ের জনপ্রিয় জুটি আফরান নিশো ও মেহজাবীন চৌধুরীর কথা। এই জুটির অনস্ক্রিন রসায়নের প্রশংসা করে সোহিনী বলেন, ‘মেহজাবীন আর নিশো দুজনের যে ডুয়োটা, সেটা আমার অপূর্ব লাগে। বিশেষ করে নিশোর কাজ আমার খুবই প্রিয়।’

পশ্চিমবঙ্গে বাংলাদেশের কন্টেন্টের জনপ্রিয়তা ঠিক কতখানি, তা বোঝাতে গিয়ে সোহিনী বেশ চমৎকার এক শব্দ ব্যবহার করেছেন। তিনি বলেন, ‘আমরা যারা এপার-ওপার দুই বাংলার কাজ দেখি, তাদের কাছে বাংলাদেশের অনেক শিল্পীর কাজ দারুণ। সত্যি বলতে, বহু মানুষের কাজ আমরা একেবারে চেটেপুটে খাই যাকে বলে।’

বাংলাদেশের অভিনয় জগতের কিংবদন্তিদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সোহিনী বলেন, ‘যখনই বাংলাদেশের অভিনেতাদের নিয়ে কথা হয়, তখনই হুমায়ুন ফরীদি, সুবর্ণা মুস্তাফা, মোশাররফ করিম কিংবা চঞ্চল চৌধুরীর নাম চলে আসে।’ এছাড়া জয়া আহসান ও অপি করিমও তাঁর পছন্দের তালিকায় উপরের দিকে রয়েছেন বলে জানান তিনি।

বর্তমান প্রজন্মের অভিনেত্রীদের মধ্যে তাসনিয়া ফারিণের কাজের প্রশংসা করেন সোহিনী। পাশাপাশি নুসরাত ইমরোজ তিশার অভিনয়ের প্রতিও নিজের ভালো লাগার কথা জানান। এমনকি ওটিটি প্ল্যাটফর্মে সিয়ামের বিপরীতে শবনম বুবলীর অভিনয় দেখেও তিনি মুগ্ধ হয়েছেন।

বাদ যাননি ঢালিউড সুপারস্টার শাকিব খানও। শাকিব সম্পর্কে সোহিনী বলেন, ‘শাকিব খানের কথা তো আলাদা করে বলার কিছু নেই, তিনি তো বিশাল স্টার।’ এছাড়া ঢাকায় সিনেমার আরেক অভিনেতা আরিফিন শুভর সঙ্গে নিজের কাজের অভিজ্ঞতার কথাও স্মরণ করেন এই অভিনেত্রী।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com