• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

মব ভায়োলেন্সের মাধ্যমে গণতন্ত্রের ওপর আঘাত করা হয়েছে :মির্জা ফখরুল

প্রকাশ: সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫ ৩:০৮
আপডেট: সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫ ৩:০৮

মব ভায়োলেন্সের মাধ্যমে গণতন্ত্রের ওপর আঘাত করা হয়েছে :মির্জা ফখরুল

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শুধু প্রথম আলো বা ডেইলি স্টারে আঘাত করা হয়নি, মব ভায়োলেন্সের মাধ্যমে গণতন্ত্র, মত প্রকাশের স্বাধীনতা ও জুলাই যুদ্ধের উপর আঘাত করা হয়েছে। তাই দলমত নির্বিশেষে সবাইকে এক হয়ে রুখে দাঁড়াতে হবে।

সোমবার (২২ ডিসেম্বর) রাজধানীর একটি হোটেলে সম্পাদক পরিষদ ও নোয়াব আয়োজিত ‘মব ভায়োলেন্সে আক্রান্ত বাংলাদেশ’ শীর্ষক প্রতিবাদ সভায় তিনি এ কথা বলেন।

সভায় উপস্থিত হয়ে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে হওয়া মব ভায়োলেন্সের সাথে সরকারের একটি অংশের সমর্থন আছে, রাজনৈতিক সমর্থন আছে, এছাড়া এটি করা সম্ভব হতো না।

নিউ এজ সম্পাদক নুরুল কবির বলেন, পৃথিবীর সব জায়গায় সংবাদ মাধ্যমের নিজস্ব সম্পাদকীয় নীতি থাকে, সে নীতি পছন্দ না হলে গণমাধ্যমে আগুন লাগিয়ে দেওয়া কোনো গণতন্ত্রিক প্রক্রিয়া নয়।

ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম বলেন, ডেইলি স্টার প্রথম আলোর সাংবাদিকদের হত্যার হুমকি দেওয়া হচ্ছে। ২৬-২৭ জন আটকে ছিলো ফায়ার সার্ভিস যেতে দেওয়া হয়নি।

নাগরিক সমাজের প্রতিনিধিরা এতে উপস্থিত হয়ে, মব ভায়োলেন্সের বিরুদ্ধে তাদের অবস্থান ব্যক্ত করেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com