• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

ঢাকা-১২ আসনে সাইফুল আলম নীরবের মনোনয়নপত্র সংগ্রহ

প্রকাশ: সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫ ৪:০১
আপডেট: সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫ ৪:০১

965845 3

ঢাকা-১২ আসনে সাইফুল আলম নীরবের মনোনয়নপত্র সংগ্রহ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত

ঢাকা- ১২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাইফুল আলম নীরবের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) সহকারী রিটার্নিং কর্মকর্তা আফরোজ ওয়াহিদার কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়।

সেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের ১নং সহ-সভাপতি ফখরুল ইসলাম রবিন ঢাকা-৮ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সাইফুল আলম নীরবের পক্ষে মনোনয়ন পত্র সংগ্রহ করেন।

এসময়ে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির অন্যতম সদস্য এল রহমান, মোজাম্মেল হোসেন সেলিম, মনির আলম রাহিমী ও নুরুল হুদা। আরও উপস্থিত ছিলেন তেজগাঁও শিল্পাঞ্চল থানা বিএনপির আহ্বায়ক আইনুল হক চঞ্চল, হাতিরঝিল থানা বিএনপির আহ্বায়ক নাজমুল হক মাসুম, শেরেবাংলা নগর থানা বিএনপির আহ্বায়ক সিরাজুল ইসলাম, তেজগাঁও থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মিরাজ উদ্দিন হায়দার আরজু, তেজগাঁও কলেজের সাবেক ভিপি আবু সুফিয়ান দুলাল ও নাইমুর রহমান চৌধুরীসহ প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com