• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

হাদি হত্যাকারীদের নামে ঘৃণা স্তম্ভ উদ্বোধন করেছে রাশেদ প্রধান

প্রকাশ: সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫ ৯:২৮
আপডেট: সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫ ৯:২৮

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
শরীফ ওসমান হাদির হত্যার পিছনে দায়ীদের ছবিসহ ঘৃণা স্তম্ভ উদ্বোধন করেছেন জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান।

সোমবার (২২ ডিসেম্বর) দুপুর ৩ টায় পল্টন বক্স কালভার্ট রোডে (যেখানে ওসমান হাদিকে গুলি করা হয়) ঘৃণা স্তম্ভ উদ্বোধন করে রাশেদ প্রধান বলেন, হাদিকে গুলি করার পর ১০ দিন পেরিয়ে গেছে। এখনো খুনিদের গ্রেপ্তার করতে পারে নাই এই অন্তর্বর্তী সরকার। হাদিকে খুনের পরিকল্পনাকারী, অর্থদাতা, খুনি, আশ্রয়দাতা সবাই নিশ্চিন্তে আছে। আমি বাংলাদেশের জনগণের পক্ষ থেকে অন্তরের অন্তঃস্থল থেকে ঘৃণা জানাই।

রাশেদ প্রধান বলেন, আমাদের ক্ষমতা সীমিত। আমরা ঘৃণা জানাই আর আল্লাহর দরবারে দোয়া করি। মহান রাব্বুল আলামিন যেন আমার ভাই হাদির হত্যার সাথে জড়িত সকলের বিচার দুনিয়ায় এবং আখিরাতে করে।

বক্স কালভার্ট রোডের নাম পরিবর্তন করে শহীদ ওসমান হাদি রোড নাম করণের দাবি জানান রাশেদ প্রধান। একই সাথে পরবর্তী প্রজন্মের জন্য পার্মানেন্ট ঘৃণা স্তম্ভ তৈরির অনুমতি দেওয়ার জন্য সরকারের কাছে দাবি জানান। তিনি বলেন অনুমতি দেন, ঘৃণা স্তম্ভ আমরা জনগণের অর্থায়নে করবো, আপনাদের টাকা দেওয়া লাগবে না।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম