• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

শরীয়তপুরে ছাত্রদল-এনসিপির মধ্যে সংঘর্ষ, আহত-৫

প্রকাশ: সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫ ১০:০৫
আপডেট: সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫ ১০:০৫

9658555

শরীয়তপুরে ছাত্রদল-এনসিপির মধ্যে সংঘর্ষ, আহত-৫

শরীয়তপুর প্রতিনিধি
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শরীয়তপুরে ছাত্রদল-এনসিপির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শরীয়তপুরে ছাত্রদল-এনসিপির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় জেলা শহরের চৌরঙ্গী এলাকায় সংঘর্ষের এ ঘটনা ঘটে। এ সময় একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত অন্তত চারজন আহত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় শহীদ ওসমান হাদীর হত্যাকারীদের বিচারের দাবিতে জেলা শহরে মিছিল বের করে এনসিপি নেতাকর্মীরা। মিছিলটি চৌরঙ্গী এলাকায় আসলে মোটরসাইকেল সাইট দেয়া নিয় এক ছাত্রদলকর্মীর সঙ্গে বাকবিন্ডা হয় এনসিপি নেতাকর্মীদের। এ সময় ছাত্রদল কর্মীকে মারধর করা হয় বলে অভিযোগ ছাত্রদল কর্মীদের। এ ঘটনাকে কেন্দ্র করে চৌরঙ্গী এলাকায় সংঘর্ষে জড়ায় উভয়পক্ষ। সংঘর্ষ চলাকালে একাধিক ককটেলের বিস্ফোরণ ঘটে। ককটেলের আঘাতে এ পর্যন্ত ছাত্রদলের ইসহাক সরদার, নাঈম,নিরব,আরমান দরজী মোহাম্মদ আলী সহ ৫ নেতাকর্মী আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এদিকে সংঘর্ষ চলাকালে ঘটনার স্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু সদস্য উপস্থিত থাকলেও কোন ধরনের পদক্ষেপ নিতে দেখা যায়নি। প্রায় ৪০ মিনিট পর পরিস্থিতি কিছুটা শান্ত হয়ে ওঠে। বর্তমানে সংঘর্ষ থামলেও এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com