• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

সংবর্ধনা অনুষ্ঠানে তারেক রহমান ছাড়া কেউ বক্তব্য দেবেন না

প্রকাশ: বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫ ৪:১৯
আপডেট: বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫ ৪:১৯

সংবর্ধনা অনুষ্ঠানে তারেক রহমান ছাড়া কেউ বক্তব্য দেবেন না

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ জানিয়েছেন, বিএনপির চেয়ারপার্সন তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি নিজে ছাড়া আর কেউ বক্তব্য দেবেন না।

বুধবার (২৪ ডিসেম্বর) গুলশানের বিএনপির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

সালাহউদ্দিন আহমেদ বলেন, “তারেক রহমান এমন কোনো কর্মসূচিকে সমর্থন করেন না, যা জনদুর্ভোগ সৃষ্টি করে। ইতিমধ্যে তিনি লন্ডনের হিথ্রো বিমানবন্দরে নেতাকর্মীদের উপস্থিতি এড়িয়ে চলার নির্দেশ দিয়েছেন। আমরা তার নির্দেশনা অনুসরণ করার চেষ্টা করেছি, তবে শতভাগ সম্ভব হয়নি।”

তিনি আরও বলেন, “তারেক রহমান বিমানবন্দরে থেকে সরাসরি হাসপাতালে চিকিৎসাধীন মায়ের কাছে যেতে চান এবং পিতা ও ভাইয়ের কবর জিয়ারত করতে চান। তাই তিনি বাংলাদেশে আসার তারিখ এমনভাবে নির্ধারণ করেছেন, যা তিন দিনের সরকারি ছুটির সঙ্গে মিলিত হয়।”

সালাহউদ্দিন আহমেদ উল্লেখ করেন, “আমরা রাজধানীর কেন্দ্রস্থল সোহরাওয়ার্দী উদ্যান ও মানিকমিয়া অ্যাভিনিউতে কোনো কর্মসূচি রাখিনি। অনুষ্ঠানটি হবে রাজধানীর ৩৬ জুলাই মহাসড়কের সার্ভিস লেনে। সেখানে শুধু দেশবাসীর প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা প্রকাশ এবং দেশনেত্রী খালেদা জিয়ার জন্য দোয়া ও দেশবাসীর কল্যাণ কামনা করা হবে। অনুষ্ঠানে তারেক রহমান ছাড়া দ্বিতীয় কোনো বক্তা থাকবেন না।”


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com