• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ) আসনে বিএনপির প্রার্থী রাশেদ খান

প্রকাশ: বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫ ৫:১৬
আপডেট: বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫ ৫:১৬

ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ) আসনে বিএনপির প্রার্থী রাশেদ খান

ঝিনাইদহ প্রতিনিধি
ছবি : প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ উপজেলা ও সদরের আংশিক) আসনে বিএনপির প্রার্থী হিসেবে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ খানকে মনোনয়ন দেওয়া হয়েছে।

বুধবার (২৪ ডিসেম্বর) সকালে রাশেদ খান বিএনপির প্রার্থী হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

এদিকে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে আজ বুধবার দুপুরে আনুষ্ঠানিকভাবে এ তথ্য জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এ আসন থেকে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ন আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ ও জেলা বিএনপির উপদেষ্টামণ্ডলীর সদস্য সাবেক সংসদ সদস্য শহিদুজ্জামান বেল্টুর সহধর্মীনি মুর্শিদা জামান দলের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তারা সবাই স্থানীয় রাজনীতিতে আলাদা আলাদা গ্রুপ নিয়ে বিভিন্ন কর্মসূচি পালন করতেন।

রাশেদ খান প্রার্থী হচ্ছেন এ সংবাদ ছড়িয়ে পড়লে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে হতাশা ও ক্ষোভ ছড়িয়ে পড়ে। দুপুরে ক্ষোভ জানিয়ে বিক্ষোভ মিছিল করে সাইফুল ইসলাম ফিরোজ অনুসারীরা। তারা এ আসনে বিএনপির কাউকে মনোনয়ন দেওয়ার দাবি জানান।

রাশেদ খান বলেন, মঙ্গলবার রাতে গুলশানে বিএনপির অফিসে আলোচনা হয়েছে। আলোচনায় ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ) আসনে বিএনপির প্রার্থী হওয়ার বিষয়টি আমাকে জানানো হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঝিনাইদহ-৪ এলাকায় নির্বাচনি জনসভা করবেন বলেও জানান গণঅধিকার পরিষদ নেতা।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com