• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

গুলশানের বাসভবনে পৌঁছেছেন ডা. জুবাইদা ও জাইমা রহমান

প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫ ৩:২৮
আপডেট: বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫ ৩:২৮

গুলশানের বাসভবনে পৌঁছেছেন ডা. জুবাইদা ও জাইমা রহমান

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং তাদের মেয়ে জাইমা রহমান রাজধানীর গুলশান অ্যাভিনিউয়ের ১৯৬ নম্বর বাসভবনে পৌঁছেছেন। বর্তমানে তারা ওই বাড়িতেই অবস্থান করছেন।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুর ১২টা ২৮ মিনিটের দিকে তাদের বহনকারী গাড়িবহরটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে গুলশানের উদ্দেশে যাত্রা শুরু করে। নির্ধারিত সময়ের মধ্যেই তারা বাসভবনে পৌঁছান। যাত্রাপথে পুলিশ ও সিএসএফ সদস্যরা তাদের প্রয়োজনীয় প্রটোকল প্রদান করেন।

এর আগে একই দিন সকাল ৯টা ৫৭ মিনিটে তারেক রহমান, ডা. জুবাইদা রহমান ও কন্যা জাইমাকে বহনকারী বিমানটি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখানে যাত্রাবিরতির পর বিমানটি বেলা ১১টা ৪০ মিনিটের দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে।

ঢাকা বিমানবন্দরে তারেক রহমানকে স্বাগত জানান বিএনপির জ্যেষ্ঠ নেতারা। এ সময় তিনি নেতাদের সঙ্গে কোলাকুলি ও কুশল বিনিময় করেন। পাশাপাশি উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান তিনি।

উল্লেখ্য, বুধবার (২৪ ডিসেম্বর) বাংলাদেশ সময় দিবাগত রাত সোয়া ১২টায় লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে ফ্লাইটটি ছেড়ে আসে। এর আগে একই দিন রাত সোয়া ৮টার দিকে লন্ডনের নিজ বাসভবন ত্যাগ করেন তারেক রহমান। স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমানকে সঙ্গে নিয়ে রাত সোয়া ১০টার দিকে তিনি হিথ্রো বিমানবন্দরে পৌঁছান।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com