• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

শহীদ ওসমান হাদিদের ঋণ শোধে যে প্রত্যয় তারেক রহমানের

প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫ ৬:৫১
আপডেট: বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫ ৬:৫১

শহীদ ওসমান হাদিদের ঋণ শোধে যে প্রত্যয় তারেক রহমানের

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
প্রায় দেড় যুগের নির্বাসিত জীবন থেকে দেশে ফিরে শহীদ শরিফ ওসমান হাদিদের ঋণ শোধের প্রত্যয় ব্যক্ত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার বিকালে রাজধানীর ৩০০ ফিটে গণসংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত জনগণের উদ্দেশে তিনি বলেন, প্রিয় ভাই বোনেরা, কয়েকদিন আগে ২৪-এর আন্দোলনের প্রজন্মের এক সাহসী সদস্য ওসমান হাদিকে বাংলাদেশে হত্যা করা হয়েছে। ওসমান হাদি শহীদ হয়েছেন।

তারেক রহমান বলেন, ওসমান হাদি চেয়েছিলেন এ দেশের মানুষের জন্য গণতন্ত্র প্রতিষ্ঠা হোক। এ দেশের মানুষ তাদের গণতান্ত্রিক ও অর্থনৈতিক অধিকার ফিরে পাক। ওসমান হাদিসহ চব্বিশের আন্দোলনে যারা শহীদ হয়েছেন, একাত্তরে যারা শহীদ হয়েছেন, বিগত স্বৈচারের আমলে যারা গুম-খুনের শিকার হয়েছেন- এ মানুষগুলোর রক্তের ঋণ যদি শোধ করতে হয় আসুন আমরা সেই প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলবো, যেখানে আমরা সকলে মিলে কাজ করব।

দেশবাসীকে ধৈর্য ধরার হওয়ার আহ্বান জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আধিপত্যবাদ শক্তির বিভিন্ন শক্তি এখনো ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এজন্য আমাদেরকে ধৈর্যশীল হতে হবে, ধৈর্য ধারণ করতে হবে।

‘বিশেষ করে তরুণ প্রজন্মের যেসব সদস্য আছেন আপনারাই আাগামী দিনে দেশকে নেতৃত্ব দেবেন, দেশকে গড়ে তুলবেন। এ দায়িত্ব তরুণ প্রজন্মের সদস্যদের আজ গ্রহণ করতে হবে। যাতে করে এ দেশকে আমরা গণতান্ত্রিক ও অর্থনৈতিক শক্ত ভিত্তির ওপর গড়ে তুলতে পারি’।

তিনি আরও বলেন, আমার সঙ্গে আজকে মঞ্চে বহু জাতীয় নেতৃবৃন্দ বসে আছেন। আজকে আমরা দুহাত তুলে আল্লাহর দরবারে দোয়া করি- আল্লাহর রহমত আমরা চাই। আমরা জনগণের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে চাই। যেকোনো মূল্যে আমাদেরকে এই দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে হবে। যেকোনো উসকানির মুখে আমাদের ধীর-শান্ত থাকতে হবে। আমারা দেশে শান্তি চাই, আমরা দেশে শান্তি চাই, আমরা দেশে শান্তি চাই।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com