জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
দীর্ঘ ১৯ বছর পর শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর জিয়ারত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেলে রাজধানীর শেরে বাংলা নগরে জিয়াউর রহমানের কবর জিয়ারত করেন তিনি।
এ সময় আরও উপস্থিত ছিলেন- বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু, বেগম সেলিমা রহমান, মেজর অব. হাফিজ উদ্দিন আহমদ ও চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম প্রমুখ।
এই সময় জিয়াউর রহমানের কবরের বাইরে সহস্রাধিক নেতাকর্মী তারেক রহমানকে স্বাগত জানান। পুরো এলাকা স্লোগানে স্লোগানে মুখরিত করে রাখেন।
সবশেষে ২০০৬ সাল ১ সেপ্টেম্বর বিএনপি প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন করেন তারেক রহমান। সেই সময়ে তিনি দলের সিনিয়র যুগ্ম মহাসচিব ছিলেন।













