• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

এককভাবে নির্বাচনের ঘোষণা দিলো যুগপৎ আন্দোলনের জেএসডি

প্রকাশ: শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫ ১০:৪৯
আপডেট: শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫ ১০:৪৯

এককভাবে নির্বাচনের ঘোষণা দিলো যুগপৎ আন্দোলনের জেএসডি

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জেএসডি এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করবে বলে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন দলের সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন।

শুক্রবার (২৬ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনে বিএনপির যুগপৎ আন্দোলনের শরিক এই দলটির পক্ষ থেকে নানা অভিযোগ এনে এককভাবে নির্বাচনের ঘোষণা দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে জেএসডির সিনিয়র সহসভাপতি তানিয়া রব বলেন, বিদ্যমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপি সমঝোতার রাজনীতি এবং ঘোষিত রাজনৈতিক দায়বদ্ধতার প্রতি প্রত্যাশিত সম্মান ও নিষ্ঠা প্রদর্শনে ব্যর্থ হয়েছে। এর ফলে গণতান্ত্রিক উত্তরণের প্রক্রিয়াটি আরও জটিল ও অনিশ্চিত হয়ে পড়ছে।”

শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে তাকে অভিনন্দন জানান। তিনি বলেন, জেএসডি দীর্ঘকাল ধরে স্বৈরতান্ত্রিক রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার এবং একটি প্রকৃত গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরণের লক্ষ্যে লড়াই করে আসছে। আমরা বিশ্বাস করি, বর্তমান সংকটময় রাজনৈতিক বাস্তবতা থেকে উত্তরণের জন্য বৃহত্তর জাতীয় ঐক্য গড়ে তোলাই একমাত্র কার্যকর পথ। তবে বিদ্যমান পরিস্থিতিতে জেএসডি আসন্ন নির্বাচনে এককভাবে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে।

এ সময় জেএসডি দুটি বিষয়ের কথা উল্লেখ করে।

১. নবতর রাজনৈতিক শক্তি গঠন: সশস্ত্র মুক্তিসংগ্রাম ও রক্তাক্ত গণ-অভ্যুত্থানের জন-সার্বভৌমত্বের ধারাকে ধারণ করে এমন এক নবতর শক্তির উত্থান ঘটাতে হবে, যা প্রচলিত ক্ষমতা কাঠামোর আমূল পরিবর্তন ঘটাবে। এর মূল লক্ষ্য হবে গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহের পুনর্গঠন, বৈষম্যহীন ন্যায়বিচার নিশ্চিত করা এবং রাষ্ট্রের গুণগত রূপান্তর সাধন করে জনগণের নিরঙ্কুশ মালিকানা প্রতিষ্ঠা করা।

২. নির্বাচনী কৌশল: আসন্ন নির্বাচনে জেএসডি ‘অংশীদারত্বের গণতন্ত্র’ প্রতিষ্ঠার প্রতিশ্রুতি নিয়ে এককভাবে অংশগ্রহণ করবে। তবে পরিস্থিতি বিবেচনায় রাষ্ট্র সংস্কার বা রাষ্ট্র রূপান্তরের পক্ষের শক্তিগুলোর সাথে রাজনৈতিক মেরুকরণের মাধ্যমে প্রতিদ্বন্দ্বিতা করার পথও খোলা রাখা হয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- দলের স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সিরাজ মিয়া, অ্যাডভোকেট কে এম জাবির, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাইনুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ বেলায়েত হোসেন বেলাল, উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নাসিম, নূরুল আমিন, মোহাম্মদ শাহবুদ্দিন, সাংগঠনিক সম্পাদক এস এম সামছুল আলম নিক্সন, মোশারেফ হোসেন মন্টু, মোহাম্মদ মোস্তফা কামাল, আবদুল মান্নান মুন্সি, কামরুল আহসান অপু, ফারজানা দিবা, আনিসা রত্না, তাবাসসুম মৌ, মোহাম্মদ মোস্তাক প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com