• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

শনিবার যেসব কর্মসূচি রয়েছে তারেক রহমানের

প্রকাশ: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫ ৬:১১
আপডেট: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫ ৬:১১

96586 4

শনিবার যেসব কর্মসূচি রয়েছে তারেক রহমানের

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শনিবারের (২৭ ডিসেম্বর) বিস্তারিত কর্মসূচি জানানো হয়েছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) রাতে বিএনপির মিডিয়া সেল এক বার্তায় এ তথ্য জানায়।

বিএনপি জানায়, আজ তিনটি গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নেবেন তারেক রহমান। প্রথমে বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় যাবেন তিনি। সেখানে জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ের আলোচিত ছাত্রনেতা ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করবেন।

কবর জিয়ারত শেষে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে যাবেন তারেক রহমান। সেখানে তিনি নিজের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) রেজিস্ট্রেশন ও ভোটার হওয়ার আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করবেন।

নির্বাচন ভবনের কার্যক্রম শেষে রাজধানীর শ্যামলীতে অবস্থিত জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রে (পঙ্গু হাসপাতাল) যাবেন তিনি। সেখানে জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন ব্যক্তিদের শারীরিক অবস্থার খোঁজখবর নেবেন।

এরআগে, বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশে ফেরেন তারেক রহমান। শুক্রবার বিকালে তারেক রহমান তার বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার জিয়ারত করেন। এরপর জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com